News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
এখানে খাঁটি গাভীর দুধ পাওয়া যায় – রঙীন কাপড়ের বড় ব্যানারে বড় বড় অক্ষরে কথাটি লেখা৷ কাপড়ের এক পাশে হৃষ্টপুষ্ট এক গাভীর ছবি৷ ফুটপাতের এক কোনায় কাপড় দিয়ে ঘিরে দোকান বিছিয়ে বসেছে এক মদ্য বয়সু ভুড়িওয়ালা লোক৷ গায়ের গেঞ্জি পেটের উপরে তোলা৷ দেখা যাচ্ছে বিরাট বুক৷ তার পেছনে কাপড়ে বড় ব্যানারটি টাঙ্গানো৷ তার সামনে গ্যাসের চুল্লির উপর সাইজের একটি কড়াইতে টগবগ করে ফুটছে গরুর দুধ৷ এক পাশে মাঝারি এক থালায় চিনির স্তুপ৷ তারপাশে থরে থরে সাজানো রয়েছে ছোট সাইজের পাউরুটি৷ আর এক পাশে থালা ভর্তি বাটার৷ কাস্টমার এলে পাউরুটি দুটুকরা করে তাতে বাটার লাগিয়ে চিনিতে ডুবিয়ে একটি কাগজের টুকরায় পাউরুটির টুকরো দুটো রেখে কাস্টমারের হাতে তুলে দেয়৷ সেই সাথে গরম গরম একটি বাটি দুধ টেবিলের উপর রাখে৷ বাটার মাখানো পাউরুটি খেয়ে কাস্টমার এবার ধীরে ধীরে বাটি ভর্তি দুধে চুমুক দেয়৷
ব্যস্ততম জায়গা৷ মানুষের আনাগোনার শেষ নেই৷ বিশেষ করে অফিস আদালত শুরু এবং ছুটির পর খাঁটি গাভির দুধের বিক্রি দেদার চলে৷ দোকানে মালিক এজন নয়৷ তার হেল্পারও রয়েছে দুজন৷ একদম রমরমা বিজিনেস৷ দোকানের মালিককে দেখলে বোঝা যায় তার ঘরে লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ছে৷ সারাক্ষণ মুখে তৃপ্তির হাসি৷ সমানতালে চলছে হাঁক ডাক৷ যাত্রীরা কিছুক্ষণের জন্য তার দোকানে দাঁড়াচ্ছেন৷ কেউ বা শুধু এক বাটি দুধ খেয়ে চলে যাচ্ছেন৷ কেউবা পাউরুটি দুধ দুটিই সাবাড় করছেন৷ অনেক কাস্টমারের সাথে দোকানদারের যেন আন্তরিক সম্পর্ক ও গড়ে উঠেছে৷ পাউরুটি আর দুধ খেতে খেতে হাল্কা কথাবার্তা ও চলছে৷ এযে তার নিত্যদিনের রুটিন৷ তার দোকানে সব ধরনের কাস্টমারের আনাগোনা৷ সবার সাথে আলাপ আন্তরিক দোকান৷ কেউ তাকে বলছে দাদা৷ কেউবা বলছে কাকু৷ আবার ছোটরা ডাকছে দাদু বলে৷ দুধ বিক্রেতার কোনও আপত্তি নেই৷ যে যেই ভাবে ডাকুক না কেন তার ব্যবসা জমলেই হলো৷ অনেকের মাঝে প্রতিদিন তার দোকানে এক সাথে দুজন ছাত্র আসতো৷ সুকলে যাবার সময় তারা দু বাটি দুধ রোজ খেত৷ একদিন ওই দুজন ছাত্র তার দোকানে এসে দেখে দোকারা প্রায় ফাঁকা৷ এখজন হাঁক ছেড়ে বললো – দাদু, চটপট দুবাটি দুধ দাও৷ দোকানী হাসি মুখে তাদের সামনে দুবাটি দুধ এগিয়ে দিল৷ দুজনের মাঝে দুষ্টু যে জন সে এমনই কথাচ্ছলে জানতে চাইলো – দাদু, দুধ খাঁটি তো? দুধ বিক্রেতা যেন আকাশ থেকে পড়লো৷ বললো – দাদু, আমি কি তোমার কইছি দুধটা খাঁটি৷
দুষ্টু ছেলেটা যেন খাটি কেলো৷ বললো – ওই যে ব্যানারে লিখ্যা দিছ, গাভির দুধ পাওয়া যায়৷
দুধ বিক্রেতা তাকে বেরে ভান করে বললো – মিছাতো লিখি নাই৷ গাভিটাতো খাঁটি৷
আর দুধ ? জানতে চাইলো ছেলেটি৷
দুধ বিক্রেতার নির্লিপ্ত উত্তর – দাদু ভেজালের বাজারে খাঁটি দুধ কই পাইবা, কটি ঘাস কি কোনও খানে আছে? গুরু খাইয়া বেশি কইরা দুধ দিবো৷ খাইতাছে তো খট খট শুকনা খড়৷ এই খড় খাইয়া একাট গাভী কতটুকু দুধ দিবো, তুমিই কওতো দাদু?
দুষ্টু ছেলে উপসংহার টেনে বললো – তার মানে ভেজাল দুধ?
দাদু, কেডা ভেজাল না কও? আমিও ভেজাল, তুমিও ভেজাল৷ ভেজাল খাইয়া আমরা হগলে যে ভেজাল অইয়া গেছি দাদু? এই বলে দুধ বিক্রেতা কুট কুট করে হেসে উঠে৷ তার হাসির দমকে তার ভপুটি পর্যন্ত নেচে উঠে৷ দুষ্টু ছেলেটি তার বপুর দিকে চেয়ে বলে – দাদু, তোমার বপুটিও কিন্তু খাঁটি৷ তার কথা শুনে দুধ বিক্রেতা হো হো করে হেসে উঠে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top