News Flash

  • Home
  • Uncategorized
  • সিএসকে বনাম কেকেআর ম্যাচকে ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে চেন্নাই
Image

সিএসকে বনাম কেকেআর ম্যাচকে ঘিরে অভূতপূর্ব নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে চেন্নাই

চেন্নাই, ১০ এপ্রিল (হি.স.) কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে উত্তাল গোটা তামিলনাডু। তারই মাঝে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গড়ার দাবিতে যে ভাবে চেন্নাইসহ গোটা তামিলনাডুতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তার জেরে চিন্তার ভাজ পড়েছে সংগঠকদের কপালে। ম্যাচটিকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য ৪০০০ পুলিশকর্মী চিপক স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে। অভূতপূর্ব নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথ।
এই প্রসঙ্গে বলতে গিয়ে এক আয়োজক জানিয়েছেন, রাজনৈতিক দলসহ বেশ কয়েকটি সংগঠন ম্যাচটিকে বাতিল তথা পিছিয়ে দেওয়ার জন্য দাবি জানিয়ে এসেছে। শুধু এই ম্যাচই নয়। এছাড়া আইপিএলের সাত ম্যাচও বাতিল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সেই প্রেক্ষিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল নিরাপত্তার বেড়া জালে মুড়ে ফেলা হয়েছে চিপক স্টেডিয়াম। সংগক পক্ষ থেকে মনে করা হচ্ছে পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে করে দর্শক সমাগমও বেশি হবে না। এমনকি ফাঁকা গ্যালারিতেই ম্যাচ হওয়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top