News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ দুই ভারতীয় জওয়ান
Image

জম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ দুই ভারতীয় জওয়ান

নাগরোটা (জম্মু ও কাশ্মীর), ১০ এপ্রিল (হি.স.): ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মু ও কাশ্মীরের সুন্দরবাণী সেক্টর নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। শুরু হয় দুই তরফের গুলির লড়াই। সোমবার গভীর রাত পর্যন্ত সেই লড়াই চলে।
পাকিস্তানের গোলার আঘাতে শহিদ হয়েছেন সেনাবাহিনীর দুই জওয়ান। এই প্রসঙ্গে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বিনোদ সিং এবং জাকি শর্মা নামে দুই জওয়ান পাকিস্তানের গোলায় গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। ২৪ বছর বয়সী শহিদ বিনোদ সিং জম্মু ও কাশ্মীরের আখনুর জেলার দানাপুর জাউরিয়ানের বাসিন্দা ছিলেন। অন্যদিকে বছর ৩০-এর জাকি শর্মা জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার সেনহাইল গ্রামে থাকতেন। শহিদ জওয়ানদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পাকিস্তানিদের সংঘর্ষ বিরতি লঙ্ঘন প্রসঙ্গে লেফটেনেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, মার্টার এবং স্বল্প দূরত্বের আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র দিয়ে সোমবার বিকেল ৫টা ১৫মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের সুন্দরবাণী সেক্টরে ভারতীয় সেনা ছাউনির দিকে লক্ষ্য করে অবিরাম গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top