News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলা জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ দেখে অসন্তুষ্ট উপমুখ্যমন্ত্রী
Image

সিপাহীজলা জেলায় বিভিন্ন প্রকল্পের কাজ দেখে অসন্তুষ্ট উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ এপ্রিল৷৷ কেন্দ্রীয় ডোনার মন্ত্রক কর্তৃক পরিচালিত উত্তর পূর্বাঞ্চলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির কাজ খতিয় দেখতে আজ রাজ্যে আসছেন মন্ত্রী জীতেন্দ্র সিং৷ ডোনার মন্ত্রকের মন্ত্রী শ্রীসিং রাজ্য সফরে এসে গ্রামীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজকর্ম সরজমিনে পরিদর্শন করবেন৷ ডোনার মন্ত্রক থেকে বাম আমলে ত্রিপুরা রাজ্যকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল৷ অভিযোগ উঠেছে সেই টাকা রাজ্যের উন্নয়নে ব্যবহার না করে বাম নেতা মন্ত্রীদের পকেটে চলে গেছে৷ বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও ঘোটালা যে চলছে তা খোদ উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার চোখে ধরা পড়েছে৷ গ্রামীন উন্নয়ন প্রকল্পের কাজকর্ম পরিদর্শন করে চরম অসন্তোষ ব্যক্ত করেন৷ নতুন সরকার নিম্নমানের কাজ কখনই বরদাস্ত করবে না বলে আধিকারিকদের কড়া ভাষায় হুশিয়ারী দেন৷ উপ-মুখ্যমন্ত্রী বলেন ডোনারের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে দেওয়া হয়নি তার প্রমান হচ্ছে সিপাহীজলার এই কাজবদলো৷ উন্নয়ন প্রকল্পের সাথে যারা যুক্ত রয়েছে সেই সকল দুর্নীতিকাজ আধিকারিকদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার দাবী ওঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top