News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সব বিরোধী দলের একই চিত্র
Image

রাজ্যের সব বিরোধী দলের একই চিত্র

সায়ন্তক চৌধুরী
১৩ সাল থেকে বিধানসভায় বিরোধী দল ছিল কংগ্রেস৷ তবে তাদের স্থায়িত্ব পাঁচ বছর থাকলেও বিধায়ক সংখ্যা কমে গিয়েছিল৷ কেন তা রাজ্যবাসীর অজানা নয়৷ শেষের দিকে তৃণমূল আল টপকা ছয় বিধায়ক পেয়েছিলেন৷ শেষ পর্যন্ত তারাও থাকলেন না৷ চলে গেলেন বিজেপিতে৷ তাই বিনাশ্রমে বিজেপি পেয়ে গেল ছয় বিধায়ক৷ ১৩ সাল থেকে ১৮ এ বিধানসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত এমনই ছিল বিরোধীদের টানামানা অবস্থান৷ ১৮ এর নির্বাচনে বিধানসভায় বিরোধীদের আসনে বসলেন বামফ্রন্ট তথা সিপিএম৷ পঁচিশ বছর ধরে এক নাগাড়ে শাসন ক্ষমতায় থাকার পর বিরোধী আসনে বসলো সিপিএম৷ অনেকটা অপ্রত্যাশিত৷ কিন্তু, অবাক হবার মত নয়৷ তবে ১৮ এ কর্পূরের মত উড়ে গেল কংগ্রেস৷ বিরোধী দলের মর্যাদা পেয়েছিল ১৩ সালে৷ সিপিএমের ভাগ্যাকাশে তখন উড়ছে লাল ঝান্ডা৷ আর ১৮ এ সিপিএম পরাজিত সৈনিক৷ পঁচিশ বছরের শাসন ক্ষমতা থেকে ছিটকে পড়লো দূরে বহূদূরে৷
১৩ এর বিরোধী দল এবং ১৮ এর বিরোধী দলের মাঝে এক জায়গায় যেন মিল রয়েছে৷ তা হল নেতাদের নিরাপদ স্থানে অবস্থান৷ ১৩ সালে কংগ্রেস গো হারার পর কংগ্রেস কর্মী সমর্থকরা অসহায় হয়ে পড়ে৷ তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন৷ সেই সময় কংগ্রেস কর্মী সমর্থকরা কাছে পায়নি নেতৃত্বদের৷ অসহায় কংগ্রেস কর্মীরা নিজেদের অস্তিত্ব রক্ষায় তখন হিমসিম খাচ্ছিল৷ অনেকে ঘর ছাড়া হল৷ অগ্ণি সংযোগ করা হল তাদের বাড়ি ঘরে৷ সেই সময় তাদের সান্ত্বনা দেবার মত কেউ ছিল না৷ বারবার শীর্ষ নেতৃত্বদের মোবাইলে ফোন করেও তাদের পাওয়া যায়নি বলে অভিযোগ৷ সেই সময় অনেক কর্মী সমর্থক দলত্যাগ করতে বাধ্য হয়েছিল৷ কেননা তখন চাচা, আপন প্রাণ বাঁচার মত অবস্থা ছিল৷
১৮ এর নির্বাচনে কংগ্রেস অস্তিত্বের সংকটে পড়ল৷ সংগঠন ধীরে ধীরে তলানীতে এসে ঠেকালো৷ এমন কি নির্বাচনে প্রার্থী পাওয়াও দুস্কর হয়ে পড়ল৷ রাজ্যবাসীও বুঝতে পারলো যে কংগ্রেস শুধু বিরোধী ভোট কাটার জন্যে ভোটে লড়েছে৷ ভাব দ্বন্দ্বে ছিল ক্ষমতায় কারা আসেছে তা নিয়ে৷ কেননা, ১৮ এর নির্বাচনে আক্ষরিক অর্থে সিপিএমকে বেগ যেতে হল৷ কিন্তু এ বেগ যে এমন ভাবে সুনামি সৃষ্টি করবে তা ভাবতে পারেনি সিপিএম নেতৃত্বরা৷ এমন না ভাবার পেছনে যে অংহকার কাজ করেছে তা পরবর্তীতে সিপিএম নেতারাও স্বীকার করেছেন৷ ক্ষমতা থেকে ছিটকে পড়লো বাম তথা সিপিএম৷ গেরুয়ার ঝড়ে নিমেষে উড়ে গেল লাল বাহিনী৷ হতবাক সিপিএম নেতৃত্ব৷ স্থান পেল বিরোধী আসনে৷ তিন মার্চ ভোটে গণনার পূর্ব মুহুর্ত পর্যন্ত এমন ধারণা তাদের ছিল না৷ কিন্তু, বাস্তব যে বড় কঠিন৷ গণদেবতারা ঠিক সময়ে ঠিক কাজটি যে করে নেয়৷ ফলে অসহায় হয়ে পড়ল ক্যাডাররা৷ পার্টি অফিস ভাঙচুর হল৷ ক্যাডাররাও আক্রান্ত হল যৎসামান্য৷ বিজেপি নেতৃত্বরাও বিষয়টি স্বীকার করে বলেছেন যে, রাজ্যের কিছু স্থানে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে৷ এবং এসব ঘটনা কঠোর হাতে দমন করা হয়েছে৷ তারপরও কিছু কথা থেকে যায়৷ ক্যাডারদের অভিযোগ, সেই সময় সিপিএম নেতারা তাদের সাহায্যে এগিয়ে আসেননি৷ নিজেরা নিরাপদে থেকে শুধু বিবৃতি দিয়েছেন৷
তোপের মুখে পড়েছে তারা৷ তাদেরকে রক্ষার কোন দায় দায়িত্ব নেয়নি সিপিএম নেতৃত্বরা৷ ফলে ক্যাডারদের মাঝে ক্ষোভ পড়ে৷ শুরু হয় দলত্যাগের হিড়িক৷ যেমনটি ১৩ সালে কংগ্রেস দলে দেখা গিয়েছিল৷ বিজেপি ক্ষমতায় বসে শুরু করলো তাদের ছকে বাঁধা কাজ৷ তাই বলে সিপিএমের এমন হাল ভাবতেও কষ্ট হয়৷ পঁচিশ বছর ধরে একটি সংগঠন কীসের উপর দাঁড়িয়েছিল? সে কি রক্তচক্ষুর ভয়? সিপিএমের এমন দৈণ্যদশা দেখে এমন ভাবটা কী অপ্রাসঙ্গিক৷ এখানে মনে হয় রাজ্যের বিরোধী দল এক সূত্রে গাঁথা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top