News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বিশেষ মর্যাদার দাবিতে টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত
Image

দিল্লিতে বিশেষ মর্যাদার দাবিতে টিডিপি ও ওয়াইএসআর কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সোমবারও বিক্ষোভ অব্যাহত রাখলেন তেলেগু দেশম পার্টির সাংসদরা। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে গিয়ে জাতির জনককে শ্রদ্ধা জানিয়ে আন্দালোন চালিয়ে যাওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হন তারা। এই প্রসঙ্গে দলের সাংসদ ওয়াই এস চৌধুরী জানিয়েছেন, ‘অন্ধ্রপ্রদেশ পুর্নগঠন আইন যেটি ২০ ফেব্রুয়ারি ২০১৪ সালে সংসদে পাশ হয়েছে তার কার্যকর করার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য এখানে এসে আমরা শপথ নিয়েছে। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই জায়গাটিকে আমরা বেছে নিয়েছি। কেন্দ্রীয় সরকারের উচিত প্রতিক্রিয়া দেওয়া। আমরা গান্ধীজির মাধ্যমে আবেদন জানাচ্ছি আমাদের দাবি মেনে নেওয়া হোক।
প্রসঙ্গত, রবিবার দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন এক টিডিপি সাংসদ। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে ওয়াইএসআর কংগ্রেসের অনশন সোমবার চতুর্থ দিনে পড়ল। গত ৬ এপ্রিল দিল্লির অন্ধ্রপ্রদেশ ভবনে অনশনে বসেন ওয়াইএসআর কংগ্রেস সাংসদরা। ইতিমধ্যেই দলের দুই সাংসদ মিকাপাটি রাজা মোহন রেড্ডি এবং ভারাপ্রসাদ রাওকে শারীরিক অসুস্থতার জেরে রামমনোহর লহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top