News Flash

  • Home
  • Uncategorized
  • আমাদের রাজ্যের শিল্প সংসৃকতি অনেক সমৃদ্ধ তাই হতাশা ছঁুতে পারে না ঃ মুখ্যমন্ত্রী
Image

আমাদের রাজ্যের শিল্প সংসৃকতি অনেক সমৃদ্ধ তাই হতাশা ছঁুতে পারে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ নিজের ছেলে মেয়েকে আদর্শবান, দেশপ্রেমিক নাগরিক তৈরী করতে হলে ছবি আঁকা, গান-বাজনা, আবৃত্তি, নাটক ও এধরনের সাংসৃকতিক কাজকর্মের সঙ্গে যুক্ত করতে হবে৷ তারা এই পরিবেশে থাকলে সমাজে যে সব কুসংস্কার তৈরী হচ্ছে, বৈষম্য তৈরী হচ্ছে তা নিজে নিজেই শেষ হয়ে যাবে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিল্পাঙ্গন শিশুচিত্র প্রশিক্ষণ কেন্দ্রের ২৫তম বর্ষপূর্তি এবং পুরসকার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ তিনি শিল্পাঙ্গনের স্মরণিকা পুষ্পার্ঘ্য এর প্রকাশ করেন৷ বিভিন্ন প্রতিযোগিতায় এই শিক্ষা কেন্দ্রের বিজয়ী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রী পুরস্কার তুলে দেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ফুল ও শিশুদের মধ্যে কোনও পার্থক্য নেই৷ পবিত্র মানসিকতার শিশুদের সঙ্গে আজকের সন্ধ্যা কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য তিনি শিল্পাঙ্গনের পরিচালকদের ধন্যবাদ জানান৷ রাজ্য সরকারের পক্ষ থেকে তিনি রবীন্দ্র ভবনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, এই পৃথিবীতে যখন লিপির আবিস্কার হয়নি মানুষ তার মনের ভাব প্রকাশ করেছে চিত্র শিল্পের মাধ্যমে৷ পরবর্তী সময়ে মূর্তির মাধ্যমে শিল্পীগণ তাদের মনের ভাব প্রকাশ করেছেন৷ সেই সময়ের ছবি, মূর্তি দেখে আমরা জানতে পারি ঐ সময়ে সভ্যতা কেমন ছিল৷ শিল্পী তার শিল্পের মাধ্যমে কি বলতে চাইছে৷ চিত্রকলা কোনও সমাজ সংসৃকতির সেই সময়ের অবস্থার বহিঃপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম৷ তিনি বলেন, বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি৷ কিন্তু একটি ছবিই একটি বইয়ের মূল বক্তব্য বলে দিতে পারে৷ চিত্রকলা হলো বিজ্ঞান৷ রাজ্য সরকার রাজ্যের শিল্প সংসৃকতিকে আরও তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক দিশায় কাজ করবে৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের শিল্প সংস্কৃতি অনেক সমৃদ্ধ৷ সমৃদ্ধ সংসৃকতি ধরে আছি বলেই হতাশা আমাদের ছুঁতে পারেনা৷ শিঙ্গাঙ্গনের মতো অনেক সংগঠন রাজ্যেই আছে যারা আমাদের সংসৃকতিকে জাগিয়ে রেখেছে৷ মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে কোন দিন সমাজ পরিবর্তন হয়৷ সংসৃকতিই হলো সমাজ পরিবর্তনের অন্যতম মাধ্যম৷ তিনি আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় ত্রিপুরা সঠিক দিশায় এগিয়ে যাবে৷
অনুষ্ঠানে আলোচনা করেন নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী পঙ্কজ মিত্র৷ সভাপতিত্ব করেন শিল্পাঙ্গনের সহ সভাপতি ভাস্কর ভৌমিক৷ স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়৷ সংস্থার অধ্যক্ষ বিশ্বজিৎ গুপ্ত অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেন৷ শিল্পী দেবাশিস রায় ভৌমিক নিজের হাতে আঁকা ছবি মুখ্যমন্ত্রী এবং পঙ্কজ মিত্রের হাতে তুলে দেন৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শিল্পাঙ্গনের শিশু শিল্পীরা৷ পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top