News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধ হিংসা : মুজাফফরনগর থেকে ধৃত আরও তিনজন অভিযুক্ত
Image

ভারত বনধ হিংসা : মুজাফফরনগর থেকে ধৃত আরও তিনজন অভিযুক্ত

মুজাফফরনগর, ৯ এপ্রিল (হি.স.): দলিত বিক্ষোভের জেরে চলতি মাসের ২ তারিখ উত্তাল হয়ে উঠেছিল উত্তর-মধ্য ও পূর্ব ভারতের একাংশ| দলিত বিক্ষোভের জেরে আগুনে জ্বলে ওঠে মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, ওডিশা, পঞ্জাব, ঝাড়খণ্ড ও বিহারে| সবচেয়ে বেশি গন্ডগোলের খবর পাওয়া যায় মধ্যপ্রদেশ থেকে| মধ্যপ্রদেশে অশান্তির আগুনে মৃত্যু হয় ৮ জনের (সরকারি মতে ৭)| ব্যাপক গণ্ডগোল হয় উত্তর প্রদেশের মুজাফফরনগরেও| মুজাফফরনগরে হিংসার ঘটনায় গ্রেফতার করা হল আরও তিনজন অভিযুক্তকে| ধৃতদের নাম হল, ধিরজ কুমার, সুমীত এবং অর্জুন| পাশাপাশি হিংসার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪০টিরও বেশি ধারায় মামলা রুজু করা হয়েছে|
উল্লেখ্য, গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট রায় দেয়, তফশিলি জাতি ও উপজাতি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট ১৯৮৯-এর অধীনে করা কোনও অভিযোগের ভিত্তিতে তত্ক্ষণাত্ কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না| এরপরই দলিত সংগঠনগুলির তরফে অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান না নেওয়াতেই এমন রায় দিয়েছে শীর্ষ আদালত| ওই রায়ের প্রতিবাদে গত ২ এপ্রিল ভারত বনধ বিক্ষোভে দিনভর উত্তাল হয়ে উঠেছিল উত্তর-মধ্য ও পূর্ব ভারতের একাংশ| হিংসার ঘটনায় ইতিমধ্যে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top