News Flash

Image

কথার নাম লতা

সুবোধ ঘোষ
আরে মশায় আমার ছেলের বাংলায় কথা বলতে কষ্ট হয়৷ ছেলের গর্বে গর্বিত ভদ্রলোকের চোখে মুখে ফুটে উঠে তৃপ্তির হাসি৷ পাশে বসা আর একজন জানতে চায় – আপনার ছেলে কি বাঙালি না?
তার কথা শুনে গর্বিত বাবা রেগে গেলেন৷ বললেন দৃর মশায়, আমি কি অবাঙালি৷ বুঝলেন, বাঙালি বাবার খাঁটি বাঙালি ছেলে৷ ভদ্রলোক জানতে চাইলেন – তাহলে কেন বাঙলা বলতে পারে না?
গর্বিত বাবা চারিদিকে এক নজর দেখে বললেন – কি করে পারবে, বলুন? ছেলে যে ইংলিশ সুকলে পড়ে৷ তাই বাংলা ভুলে যাচ্ছে৷ আরে মশায়, কম্পিটিশনের যুগ৷ বাংলায় কথা বললে কি চলে? ইংরেজি ভাষা যে জানতে হবে৷
ভদ্রলোক ফের জানতে চাইলেন – ঘরেও কি আপনার ছেলে ইংরেজিতে কথা বলে? গর্বিত বাবার নির্লিপ্ত উত্তর – একটু আধটু বলে৷
বাঙালি ছেলের বাঙালি বাবার কথা শুনে আর এক বাঙালি ভদ্রলোক ভিরমি খাবার দশা৷ কেন বা ওই গর্বিত বাবা যে নিজ অজন্তে নিজ মায়ের ভাষাকে অশ্রদ্ধা করলেন তা তিনি বুঝতে পারলেন না৷ গর্বিত পিতা হয়তোবা জানেন না – ইউনেস্কো বাংলা ভাষাকে বিশ্বের মধুরতম ভাষা হিসাবে আখ্যায়িত করেছে৷ এবং বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃত৷ বিশ্বের মধ্যে একমাত্র বাঙালি জাতি নিজ ভাষার জন্য জীবন দিয়েছে৷ একটা দেশের রাষ্ট্রভাষা আজ বাংলা ভাষা৷ সেই দেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ৷ ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী৷ তৎকালীন পাকিস্তান সরকার বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছিল৷ পরবর্তীতে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্বাধীন বাংলাদেশ হবার পর একমাত্র রাষ্ট্রভাষা বাংলা ভাষা হয়৷ এবং প্রতিবছর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস পালিত হয়৷ শুধু বাংলাদেশে নয়৷ বর্তমানে বিস্বের ১০৮ টি দেশে ভাষার প্রতি সম্মান দেখিয়ে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারী পালন করা হয়৷ তার সে ভাষা বিশ্বে মধুরতম ভাষা আজ সেই ভাষায় ছেলে তেমন কথা বলতে না পারায় তার বাবা গর্ববোধ করছে৷
অবশ্য তার উল্টো চিত্রটাও চোখে পড়ে৷ যেসব বাঙালি প্রবাসে থাকেন তারা কিন্তু নিজেদের সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন৷ বাঙালির কৃষ্টি সংসৃকতি বিদেশের মাটিতেও তুলে ধরার চেষ্টা করছেন৷ তাদের ছেলে মেয়েদেরকে বাংলা ভাষায় কথা বলার আদব কায়দা শিখিয়ে দিচ্ছেন৷ বাইরে অনর্গল তারা ইংরেজিতে কথা বললেও ঘরে মা বাবারা তাদের সাথে বাংলায় কথা বলছেন৷ তাই অনেক প্রবাসী মা – বাবা গর্বের সাথে বলেন আমাদের ছেলে মেয়েরা বাংলায় কথা বলতে পারে৷ বিদেশে আছি বলেই তাদেরকে বাংলা ভাষা থেকে দূরে সরিয়ে রাখিনি৷ কেন না, বাংলা যে আাবার মায়ের ভাষা৷ আমার অস্থি মজ্জায় মিশে আছে বাংলার কৃষ্টি সংসৃকতি এর সভ্যতা৷ তাইতো প্রবাসী বাঙালিরা বাঙালির বিভিন্ন পূজা পার্বনে এক জোট হয়ে ধর্মীয় অনুষ্ঠানে মেতে উঠে৷ প্রবাসীদের মন পড়ে থাকে, বনরাজিঘেরা সাগর মেঘলা বাংলার বুকে৷ অথচ স্বদেশে থেকে কিছু বাঙালি বাংলাভাষাকে অবজা করে নিজেদের আভিজাত্য বাড়ানোর চেষ্টা করেন৷ তারা ভুলে যান নিজ অস্তিত্ব৷ শিকড়ের সন্ধান তারা করেন না৷ ব্যস্ত থাকেন বিদেশি ভাষার চর্চায়৷ তবে এটাও সত্য যে, হাইটেকের যুগে ইংরেজি ভাষার কদর অনস্বীকার্য৷ তাই বলে, নিজ ভাষাকে অবহেলা করে নয়৷ যারা এমন করেন তাদেরকে জ্ঞানী মুর্খ ছাড়া আর কিইবা বলা যেতে পারে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top