News Flash

  • Home
  • Uncategorized
  • ভারোত্তলনে পুনম যাদবের সোনা, শ্যুটিংয়ে সোনা জিতলেন ষোড়শী মনু ভাকের
Image

ভারোত্তলনে পুনম যাদবের সোনা, শ্যুটিংয়ে সোনা জিতলেন ষোড়শী মনু ভাকের

গোল্ড কোস্ট, ৮ এপ্রিল (হি.স.): কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তলকদের দাপট অব্যহত। রবিবার ৬৯ কিলোগ্রাম বিভাগে সোনা জিতলেন পুনম যাদব। ২২ বছর বয়সী বারাণসীর বাসিন্দা পুনম যাদব এদিন সব মিলিয়ে ২২২ কিলোগ্রাম ভার উত্তোলন করেছেন। নিজের শারীরিক স্বক্ষমতার উর্দ্ধে উঠে রবিবার সোনা এনে দিলেন তিনি। ভারতের হয়ে পঞ্চম সোনাটি তিনিই জিতলেন। সোনা জেতার পরে তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, পুনম খুব কঠিন পরিশ্রম করত। তাই যোগ্য হিসেবেই সে সোনা জিতেছে। প্রসঙ্গত ২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথে ওই একই বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার মেডেল রঙ পাল্টে তা হল সোনা।

এদিন ভারতকে ষষ্ঠ সোনা এনে দেন মনু ভাকের। শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৯ পয়েন্ট পেয়ে তিনি সোনা জেতেন এই ষোড়শী। অন্যদিকে হীনা সিন্ধু ওই একই ইভেন্টে রুপো জেতেন। তার প্রাপ্ত পয়েন্ট ২৩৪। এই প্রতিবেদন লেখা অবধি মেডেল তালিকায় ৬ সোনা, ২ রুপো এবং ১ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। অন্যদিকে বক্সিংয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতের কিংব্দন্তি বক্সার মেরি কম।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top