News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনিক ব্যর্থতার জন্যই কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত : ফারুক আব্দুল্লা
Image

প্রশাসনিক ব্যর্থতার জন্যই কাশ্মীরে জঙ্গিদের বাড়বাড়ন্ত : ফারুক আব্দুল্লা

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), ৮ এপ্রিল (হি.স.): উপতক্যায় জঙ্গিদের বাড়বাড়ন্তর জন্য সরাসরি প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা। এই প্রসঙ্গে তিনি বলেন, কাশ্মীরিরা ভারতের ক্রীতদাস নন। তাদের সম্মান এবং আত্মমর্যাদাবোধকে শ্রদ্ধা করা উচিত।

রাজ্য এবং কেন্দ্রের প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ছোট ছোট বাচ্চারাও আজকে হাতে বন্দুক তুলে নিচ্ছে। জঙ্গিরা ওখান (পাকিস্তান) থেকে আসছে। কিন্তু তাদের কে যদি মদত না দিই তবে তারা সফল হবে না। কিন্তু এটা আমাদের ব্যর্থতা যে উপতক্যায় জঙ্গিরা সফল হয়ে চলেছে।

কাশ্মীরের বেহাল পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্রের উচিত রাজনৈতিক উপায় গ্রহণ করা বলে তিনি মনে করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, নোটবন্দি হওয়ার ফলে পাথর ছোড়া বন্ধ হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছিল তা ভুল প্রমাণিত হয়েছে। যুবকরা এখন নিজেদের হাতে বন্দুক তুলে নিয়েছে। তাই পরিস্থিতি আরও বেহাল হতে দেওয়া উচিত নয়। জনগণের কাছে পৌঁছনোর জন্য আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত।

প্রসঙ্গত, জঙ্গিদের উস্কানিতে রাজ্যের সাধারণ মানুষও ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিচ্ছে। তার জেরে কাশ্মীরের পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রায় প্রতিদিন কোনও না কোনও কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে কাশ্মীর। সেই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন ফারুক আব্দুল্লা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top