News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিতর্ক সরিয়ে অাইপিএল অাসরে মহম্মদ শামি
Image

পারিবারিক বিতর্ক সরিয়ে অাইপিএল অাসরে মহম্মদ শামি

মোহালি, ৮ এপ্রিল (হি.স) : পারিবারিক বিতর্ক সরিয়ে ক্রিকেটে ফিরলেন ভারতীয় পেসার মহম্মদ শামি৷ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলসের প্রথম ম্যাচে নামলেন নির্ভরযোগ্য ডানহাতি এই বোলার৷

স্ত্রী হাসিন জাহান তাঁর নামে বধূ-নির্যাতন থেকে শুরু করে স্পট ফিক্সিংয়ের একাধিক অভিযোগ আনেন৷ শামির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অবশ্য কোনও প্রমাণ না মেলায় বোর্ড বঙ্গ পেসারকে তাদের বার্ষিক চুক্তিতে ফিরিয়েছে৷ আইপিএলের প্রথম ম্যাচের শামিকে দলে রেখে, তাঁর গুরুত্ব কতটা সেটাই যেন প্রথম দিন থেকেই বুঝিয়ে দিল গম্ভীর ও দিল্লি টিম ম্যানেজমেন্ট৷ দীর্ঘ দেড় মাস ধরে চলা বিতর্কের পর বাইশ গজে ফিরে শামি দিল্লির হয়ে প্রথম ম্যাচে কেমন বোলিং করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা৷

বাইশ গজে ফেরার আগে ভারতীয় পেসারকে স্ত্রী হাসিন জাহানের একের পর একে বোমার মুখে পড়তে হয়৷ প্রথমে তাঁর বিরুদ্ধে বধূ-নির্যাতনে অভিযোগের পাশাপাশি শামির দাদার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনেন স্ত্রী হাসিন৷ দক্ষিণ আফ্রিকা সফর শেষে টাকা নেওয়ার প্রসঙ্গ নিয়ে বোর্ডে দুর্নীতিদমন শাখা পৃথকভাবে তদন্ত করে সব অভিযোগের ভিত্তিতে শামিকে বেকসুর মুক্তি দেয়৷

আইপিএলে শুরুর আগে দেরাদুন থেকে দিল্লি আসার পথে গাড়ী দুর্ঘটনার কবলে পড়েন শামি৷ কপালে একাধিক সেলাই পড়ে, তবে আঘাত গুরুতর না হওয়ায় দ্রুত ক্রিকেটে ফিরেছেন ভারতীয় পেসার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top