News Flash

  • Home
  • Uncategorized
  • দলিত ইস্যুতে বিজেপির নিন্দায় সরব মায়াবতী
Image

দলিত ইস্যুতে বিজেপির নিন্দায় সরব মায়াবতী

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): দলিত প্রসঙ্গে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। এই প্রসঙ্গে তিনি বলেন, দলিতদের ডাকা ভারত বনধ ব্যাপক সাড়া ফেলেছে। এতে বিজেপি ভয় পেয়েছে। বিজেপি শাসিত রাজ্যে দলিতদের প্রতি নৃশংস ভাবে হামলা চালানো হয়েছে। বহু দলিত পরিবারকে পুলিশ গ্রেফতার করেছে।

পাশাপাশি আত্মমর্যাদা সম্পন্ন দলিতদের বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মায়াবতী। অন্যদিকে বিজেপির দলিত সাংসদদের স্বার্থপর এবং বিক্রি হয়ে যাওয়া বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, ২রা এপ্রিল গোটা দেশজুড়ে তফশিলি জাতি ও তলশিলি উপজাতিদের ডাকা বন্ধে সমর্থন জানিয়েছিলেন মায়াবতী। কিন্তু সেই বন্ধে যে হিংসার ঘটনা ঘটেছে তাকে সমর্থন করেননি মায়াবতী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top