News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে অনড় নির্বাচন কমিশন
Image

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে অনড় নির্বাচন কমিশন

কলকাতা, ৮ এপ্রিল,(হি.স.): কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে অনড় রাজ্য নির্বাচন কমিশন । পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীতে প্রথম থেকেই গররাজি রাজ্য । রাজ্য সরকারের তরফে মৌখিকভাবে কমিশনকে জানানো হয়েছে, নির্বাচন উপলক্ষে ৪৬ হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে । ভোটের দিনগুলোতেও এই ৪৬ হাজার বাহিনীই মোতায়েন থাকবে ।

এখানে বলা যায়, ২০১৩-র পঞ্চায়েত নির্বাচনের সময় সারা রাজ্যে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । তবে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা বা না আসা সবটাই নির্ভর করছে ২ টি ব্যাপারের ওপর । এক,কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের সহমত পোষণ । দুই, আদালতের নির্দেশে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ।

কমিশনের দাবি, সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে গত পঞ্চায়েত নির্বাচনের মতোই সমসংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন । ইতিমধ্যেই এই মর্মে নবান্নকে চিঠি দিয়েছে কমিশন । রাজ্য নির্বাচন কমিশনের সাফ বক্তব্য, গত নির্বাচনের তুলনায় এবার রাজ্য পুলিসের সংখ্যা খুব একটা হেরফের হয়নি । অন্যদিকে, ভোটার বা বুথ সংখ্যাও কমেনি । পাশাপাশি, মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি প্রশ্নের মুখে ফেলেছে কমিশনকে । তাই কোনওভাবেই আগেরবারের থেকে আধাসেনার সংখ্যা কম করতে নারাজ কমিশন ।

এখন, প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের সঙ্গে সহমত পোষণ করছে না রাজ্য সরকার । রাজ্য সরকার বার বারই বুঝিয়ে দিয়েছে যে, তারা ভোটে আধাসেনা চায় না । ফলে এক্ষেত্রে আদালত কী বলে,সেটাই দেখার । প্রসঙ্গত, সোমবারই বিজেপির দায়ের করা একটি মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । সেখানে পঞ্চায়েত ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টিও রয়েছে ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top