News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী, মামলায় পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের
Image

স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী, মামলায় পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স) : স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী। স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়। একটি মামলায় এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের। মামলাকারী মহিলার অভিযোগ, তাঁর উপরে অত্যাচার করেন স্বামী। তিনি আর সংসার করতে চান না। অথচ স্বামী জোর করছেন। বিবাহবিচ্ছেদের জন্য সুপ্রিমকোর্টে আবেদন করেছেন তিনি। সুপ্রিম কোর্টে হাজির ছিলেন মামলাকারীর স্বামী। বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চের পর্যবেক্ষণ, ”স্ত্রী আপনার অস্থাবর সম্পত্তি নয়। নিজের কাছে স্ত্রীকে থাকতে বাধ্য করতে পারেন না। উনি আপনার সঙ্গে থাকতে চান না। আপনি কীভাবে ওনার সঙ্গে থাকতে পারেন।”

সুপ্রিম কোর্টের প্রশ্ন, কীভাবে এতটা নীতিহীন হতে পারেন স্বামী? স্ত্রী কোনও বস্তু বা অস্থাবর সম্পত্তি নয়। মহিলার আইনজীবী জানান, তাঁর মক্কেল স্বামীর সঙ্গে থাকতে চান না। বিবাহবিচ্ছেদ চান তিনি। এমনকি খোরপোষও চান না। প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ থেকে ৪৯৮এ ধারাও তুলে নেবেন তিনি। যদিও এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষিত।নিজেদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে ফেলতে সক্ষম তাঁরা। আইনি পথে দীর্ঘ সময় লাগতে পারে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top