News Flash

  • Home
  • Uncategorized
  • জোলাইবাড়ি ও মোহনপুরে রেগার কাজে দুর্নীতি, পঞ্চায়েত অফিসে শ্রমিক বিক্ষোভ
Image

জোলাইবাড়ি ও মোহনপুরে রেগার কাজে দুর্নীতি, পঞ্চায়েত অফিসে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ পঞ্চায়েতের কাজকর্মে জনমনে উত্তজনা বাড়ছে৷ ক্ষোভের মুখে পড়ছেন সংশ্লিষ্ট আধিকারিকরাও৷ রেগার কাজে দুর্নীতি এবং রেগার মজুরী না পেয়ে ক্ষুব্ধ জনতা ক্রমেই তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেছেন৷ শনিবার দক্ষিণ জেলার জোলাইবাড়ি মহকুমার পশ্চিম পিলাক পঞ্চায়েতের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন৷

দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করেও কোনও কাজ হচ্ছিল না বলে অভিযোগ৷ এই অবস্থায় শনিবার পঞ্চায়েত সফরে আসেন ব্লক উন্নয়ন আধিকারিক সুভাষ দত্ত৷ এর পর রেগার শ্রমিক সহ সাধারণ জনগণ তাঁদের দাবি দাওয়া নিয়ে পঞ্চায়েত কার্য্যালয়ে হাজির হন৷ কিন্তু কারোর তরফে কোনও সদুত্তর না পেয়ে তাঁরা ব্লক আধিকারিককে অফিস ঘরে রেখে দরজাায় তালা দিয়ে দেন৷

দীর্ঘক্ষণ ধরে তিনি অবরুদ্ধ থাকেন৷ পরে উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা সম্পর্কে জানতে পেরে এলাকায় ছুটে যান এবং সন্ধ্যায় ওই আধিকারিককে অবরোধ মুক্ত করেন৷ অন্যদিকে মোহনপুর ব্লকে সিমনার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতেও উত্তেজিত রেগা শ্রমিকরা অবরুদ্ধ করে ফেলেন৷ যদিও আশ্বাসের পর তাঁরা অবরোধ মুক্ত হন৷ কিন্তু, এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷ অন্যদিকে, বিশালগড় রাজখলা পঞ্চায়েত ও উদয়পুরের দক্ষিণ মাতাবাড়ি  গ্রাম পঞ্চায়েত সিপিআইএম এর হাতছাড়া হয়েছে৷ এই পঞ্চায়েতে সকল বাম সদস্যরা পদত্যাগ করায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top