News Flash

  • Home
  • Uncategorized
  • জোর করে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
Image

জোর করে তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

গুমলা, ৮ এপ্রিল (হি.স.) : গুমলার এক গৃহবধূ এবং তার শিশু সন্তানকে জোর করে তুলে নিয়ে গিয়ে রাঁচির একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এক ব্যক্তি| এরপর আপত্তিজনক অবস্থার ভিডিও তুলে সেটি ওই মহিলার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়| এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে রবিবার| জানা গিয়েছে এই ঘটনার পর ওই গৃহবধু শ্বশুর বাড়ি ফিরে গেলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়| এরপর নিগৃহীতা মহিলা তার সঙ্গে দুষ্ককর্ম এবং তার ভিডিও বানানোর আভিযোগ এনে অভিযুক্ত অমিত কুমারের বিরুদ্ধে আদালতে মামলা করলে আদালত ওই অভিযুক্ত অমিতের বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়| আদালতের নির্দেশে পুলিশ অমিতের নামে গুমলা থানায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে| পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমিত আগে বিহারের বেগুসরাইয়ে থাকত কিন্তু সম্প্রতি সে রাঁচিতে এসে ঠিকাদারের কাজ করে| ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে, গুমলার ওই গৃহবধূ তার অভিযোগে জানিয়েছে, সম্প্রতি অভিযুক্ত অমিত জোর করে তুলে নিয়ে এসে তাকে একটি ঘরে আটকে তাকে ধর্ষণ করে তার ভিডিও তুলে সেই ভিডিও তার শ্বশুরবাড়ি লোকেদের কাছে পাঠিয়ে দেয়| এর পর সে শ্বশুর বাড়িতে ফিরে গেলে শ্বশুর বাড়ি থেকে বার করে দেওয়া হয়| ওই মহিলা তার অভিযোগে জানিয়েছে, সে অমিতকে বাধা দিতে গেলে অভিযুক্ত অমিত তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়| পুলিশ সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছে| অভিযোগ দায়ের করার পর আভিযুক্ত অমিত পলাতক বলে জানা গিয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top