News Flash

Image

চৈত্র যেন হিসাবের মাস

৷৷ সুবোধ ঘোষ৷৷

বাজারে অনেক আগে থেকে বেরিয়ে গেছে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা৷ এ পঞ্জিকা প্রতিটি হিন্দু বাঙালী পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বাজারে পঞ্জিকা মানেই বাংলা বছরের শেষ ঘন্টা বাজানো৷ আর একটি বাংলা বর্ষ সমাগত৷ তাই বাংলা বছরের শেষ মাস নানা দিক থেকে বৈচিত্র্যে ভরা থাকে৷ এ বৈচিত্র্য হিন্দু বাঙালীর জীবন চর্চায়৷ দৈনন্দিন জীবনে বাংলা বছরের গুরুত্ব নেই বললেই চলে৷ কেননা, অফিস, আদালত কিংবা সুকল কলেজে বাংলা বছরের কোনও গুরুত্ব নেই৷ তাইতো আমরা চট করে ইংরেজি তারিখ বলতে পারি৷ কিন্তু, বাংলা তারিখ শত চেষ্টা করেও মনে করতে পারি না৷ নিত্য কাজে বাংলা বছর তাই গুরুত্বহীন৷ কিন্তু দৈনন্দিন কাজ ছাড়াও জীবনের আরও একটা অধ্যায় রয়েছে৷ তা হল ধর্মীয় ভাবনায় উদ্দীপ্ত৷ এবং এ কারণে হিন্দু বাঙালীদের কাছে শ্রী মদন গুপ্তের ফুল পঞ্জিকা অত্যন্ত জরুরী৷ ধর্মীয় বাতাবরণের মাঝে আমাদের সমাজ জীবন৷ জন্ম-মৃত্যু থেকে শুরু করে বিবাহ, অন্নপ্রাশন, ব্যবসা বাণিজ্য সবই বাংলা বছরের পঞ্জিকা নির্ভর৷ চৈত্র মাস এলে এ সময়টা বোঝা যায়৷ পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আগমনের তোড়জোর শুরু হয়ে যায়৷ ঘরবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয়ে যায় ঝাড়া মোছার কাজ৷ চৈত্র মাস যেন নিজেকে উপলব্ধি করার মাস৷ এমাসে ব্যবসায়ীদের হিসাব নিকাশের মাস৷ সারা বছরের আয় ব্যায়ের হিসাবের মাস৷ মুদি দোকান থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী৷ চৈত্র মাসে নিজেদের পাওনা গন্ডা বুঝে নিতে চান৷ বাকির গ্রাহকদেরকে তাগাদা দেয়া শুরু হয়৷ অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের হাতে স্লিপ ধরিয়া দিতে হয়৷ তারপরও ব্যবসায়ীরা যে, সারা মাসের পুরো বাকির টাকা ঘরে তুলতে পারে তা কিন্তু নয়৷ তাইতো চৈত্র মাস হল ব্যবসায়ীদের কাছে তাগাদার মাস৷ আবার অন্যদিকে চৈত্র মাস ক্ষুদে ব্যবসায়ীদের জন্য রোজগারের মাসও৷ চৈত্র মাসে রাজ্যের নানা স্থানে বসে চৈত্র মেলা৷ গৃহিনীদের বড় কাছে টানে এ মেলা৷ চৈত্র মাসের মাঝামাঝি রাজ্য জুড়ে বসে চৈত্র মেলা৷ মাসের শেষ দিন চৈত্র সংক্রান্তির দিনে রয়েছে বাঙালিয়ানার স্নিগ্দ পরশ৷ ঘরে ঘরে চলে মিস্টান্ন খাবার ধুম৷ এখন অবশ্য চৈত্র সংক্রান্তিতে এমন চিত্র তেমন দেখা যায় না৷ হাইটেকের যুগে সবই যান্ত্রিক হয়ে যাচ্ছে যেন৷ নেই তেমন চিড়া, মুড়ি, খই আর দধি দিয়ে ফলাহার খাবার ধুম৷ বড়জোর মিস্টির দোকান থেকে কয়েকটা মিস্টি আনা৷ তারপর বিভিন্ন সব্জি দিয়ে নিরামিষ রান্না৷ তবে এটা সত্যি যে, চৈত্র সংক্রান্তির আমেজটা এখন আর তেমন নাই৷ এ যেন নিয়ম রক্ষার নিয়মে পরিণত হয়েছে৷

যেমনটি সেই চৈত্র মাসে আগের মত শিব পার্বতীর নৃত্য৷ একটা সময় ছিল যখন রাতে দল বেঁধে ঢাকির দল বাড়ি বাড়ি যেত৷ উঠান ভরিয়ে দিত শিব পার্বতীর নৃত্য আর ধর্মীয় গানে৷ গৃহকর্তা খুশি হয়ে যা দিত তা নিয়ে আবার চলে যেত অন্য বাড়িতে৷ এক সময় চৈত্র মাসে গ্রামে গঞ্জে এ দৃশ্য ছিল সুখকর৷ এখন আর নেই সেই ঢাকির দল৷ জীবনের তাগিদে যুবকরা ব্যস্ত হয়ে পড়েছে৷ তাই গভীর রাতে ঢাকের আওয়াজ আর তেমন শোনা যায় না৷ তবুও চৈত্র মাস বলে কথা৷ বাংলা বছরের শেষ মাস হিন্দু বাঙালি সত্তায় যে গভীর ছাপ ফেলে যায়৷ হিন্দু বাঙালির ধর্মীয় সত্তায় চৈত্র মাসের যেমন গুরুত্ব রয়েছে তেমনি মন কেমনের হাওয়ায় দোলার মাস হল চৈত্র মাস৷ বসন্তের উতোল হাওয়ায় নিজেকে হারিয়ে ফেলার মাস হল চৈত্র মাস৷ তাইতো রঙধনুর রঙে রাঙা এ চৈত্র মাস বড় বেশি কাছে টানে৷ চৈত্রের হাওয়ায় মন পবনের হাওয়ায় ভেসে বেড়ানোর মাস৷ হিসাব নিকেশ করার মাস৷ নিজেকে ফিরে পাবার মাস৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top