News Flash

  • Home
  • Uncategorized
  • গাজা-ইজরায়েল সীমান্তে ইজরায়েলি সেনার গুলিতে আরও ন’জনের মৃত্যু
Image

গাজা-ইজরায়েল সীমান্তে ইজরায়েলি সেনার গুলিতে আরও ন’জনের মৃত্যু

জেরুজালেম, ৮ এপ্রিল (হি.স) : গাজা-ইজরায়েল সীমান্তে ইজরায়েলি সেনার গুলির লড়াই অব্যহত৷ সেনার ছোঁড়া গুলিতে নতুন করে আরও ন’জনের মৃত্যু হয়েছে৷ তাদের মধ্যে এক চিত্র সাংবাদিকও রয়েছে বলে জানা গিয়েছে৷ প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রক থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই চিত্র সাংবাদিকের নাম ইয়াসার মুর্তাজা৷ তিনি একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতেন৷ গাজা-ইজরায়েল সীমান্তে চলা বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন৷ গায়ে প্রেস স্টিকার লাগানো পোশাকও পড়েছিলেন৷ কিন্তু তারপরেও তাঁর উপর গুলি বর্ষণ করা হয়৷ এই বিষয়ে ইজরায়েল সরকারের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷

এদিনের এই গুলির ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫০০ ফিলিস্তিনি৷ যার মধ্যে ৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক৷ সব মিলিয়ে এখনও অবধি ইজরায়েলের সেনার গুলিতে ৩১ জন মারা গিয়েছে৷ জানা গিয়েছে, গাজা-ইজরায়েল সীমান্তে এখনও প্রায় ২২ হাজার ফিলিস্তিনি রয়েছেন৷ গত ৩০ মার্চ থেকে গাজা-ইজরায়েল সীমান্তে তাদের বিক্ষোভ শুরু হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top