News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় সরকারী অর্থের হরির লুট, প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত সচিব সহ সদস্যদের তালাবন্দী করলেন ক্ষুব্ধ জনতা
Image

কদমতলায় সরকারী অর্থের হরির লুট, প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত সচিব সহ সদস্যদের তালাবন্দী করলেন ক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ এপ্রিল৷৷ বাম শাসনের পতন ঘটতেই বিজেপি দলের শাসন শুরু হতেই বিভিন্ন দপ্তরের পাহাড় সমান দুর্নীতি প্রকাশ্যে আসছে৷  উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের নানা দুর্নীতি সামনে এলো৷ বৃহত্তর কদমতলা বাজার, পশুহাট, মাছ বাজার, সব্জি বাজার, কলা বাজার সহ নানা বাজার শেডগুলি পরিচালনা করে কদমতলা গ্রাম পঞ্চায়েত৷ কিন্তু গত ২০১৪ সাল থেকে কদমতলা গ্রাম পঞ্চায়েতটি সিপিআই(এম) দলের শাসনে যায়৷ তারপর থেকেই শুরু অর্থের হরির লুট৷ পঞ্চায়েত প্রধান, সসদ্য সহ সচিব জি আর এস  সিপিআই (এম) দলের বগলের মানুষ বলে তাদের রক্ত চক্ষুর ভয়ে কেউ মুখ খুলতে পারেনি৷ রাজ্যে নতুন সরকার আসাতেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন৷ রাজ্যের নানা প্রান্তের বিভিন্ন দপ্তরের দুর্নীতি জনসম্মুখ তুলে ধরছেন সাধারণ জনগণ৷ কদমতলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় সাধারণ জনগণ পঞ্চায়েত কর্তৃপক্ষের উপর অতিষ্ঠ হয়ে আজ পঞ্চায়েত অফিসে যান৷ কারণ আজ ছিল কদমতলা পশু হাটের নিলাম ডাক৷ বিগত ১৪ ইং সাল থেকে পশুহাট, বৃহত্তর বাজার, সব্জি বাজার, মাছ বাজার সহ অন্যান্য বাজার সেড গুলির চন্দিয়ানা ও মাশুলের টাকার কোন হদিশ পাননি স্থানীয় জনগণ৷ পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ প্রধান সদস্য আত্মসাৎ করেছেন বলে স্থানীয় জনগণের অভিযোগ৷ তাই আজ পুনরায় পশুহাটের নিলাম ডাক হবে শুনে স্থানীয় জনগণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের সচিব জি আর এস সহ প্রধানের কাছে বিগত ৪টি বৎসরের চান্দিয়ানা ও মাশুলের হিসাব চান৷ কিন্তু পঞ্চায়েত সচিব পল্লব চক্রবর্তী, জিআরএস আলম হুসেন ও অমর দাস সহ পঞ্চায়েত প্রধান শিল্পি আচার্য্য, উপ-প্রধান সিরাজ উদ্দিন বিগত ৪বৎসরের চান্দিয়ানা ও মাশুলের হিসাব দিতে পারেননি৷ অবশেষে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে পঞ্চায়েত সচিব জিআরএস, প্রধান, উপ-প্রধান সহ সকল পঞ্চায়েত সদস্যদের পঞ্চায়েত কার্য্যালয়ের ভেতরে ঢুকিয়ে তালা দিয়ে দেন৷ দীর্ঘক্ষন তালাবন্দী থাকার পর ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ ছুটে আসেন কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত একস্টেনশন অফিসার দিপঙ্কর চক্রবর্তী৷ দিপঙ্কর চক্রবর্তী কদমতলা গ্রাম পঞ্চায়েতে এসে উত্তেজিত স্থানীয় জনগণের সাথে কথা বলে আশ্বস্থ করেন যে, আগামী ৭ দিনের মধ্যে বিগত ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সকল চান্দিয়ানা ও মাশুলের হিসাব প্রদান করা হবে৷ আর যদি এই চান্দিয়ানা ও মাশুলের টাকার হিসাব দিতে ব্যর্থ হন তাহলে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ পঞ্চায়েত অফিসারে কথায় আশ্বস্থ হয়ে স্থানীয় জনগণ সচিব, জিআরএস, প্রধান, সদস্যদের তালা মুক্ত করে দেন৷

এদিকে স্থানীয় জনগণের বক্তব্য পঞ্চায়েত সচিব, জিআরএস, প্রধান, উপ-প্রধান দীর্ঘদিন থেকে দেদার অর্থ লুন্ঠন করছেন৷ পশুহাটের চান্দিয়ানা  ৪ লক্ষ ৭০ হাজারের মধ্যে কাগজে কলমে ১ লক্ষ ৭৯ হাজার টাকা দেখিয়েছেন৷ মাছ বাজারের বাৎসরিক মাশুল, ৫ হাজার টাকা হলেও ২০১৪ সাল থেকে মাত্র একবার মাশুল কাগজে কলমে জমা দেখিয়েছেন৷ গোটা কদমতলা বাজার নোংরা আবর্জনায় এক অস্বাস্থ্য কর পরিবেশের সৃষ্টি করেছে পঞ্চায়েত৷ নেই বাজারে শৌচালয়ের সুব্যবস্থা৷ কিছু দিন পূর্বে কদমতলা বাজারে ৫টি ডাষ্টবিন দেখা গেলেও এখন ডাষ্টবিনটির স্থান পঞ্চায়েতের বারান্দায়৷ এমনকি দুর্গাপূজার প্রাক মুহূর্তে কদমতলা বাজারে স্ট্রিট লাইট লাগানোর নাম করে প্রায় ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে৷ কিন্তু বাস্তবে একটি লাইট লাগেনি৷ পাশাপাশি পঞ্চায়েত অফিসটি দালান বাড়িটি সংস্কারের অভাবে ধবংসের মুখে৷ নেই জলের সু-ব্যবস্থা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top