News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনা, উত্তর প্রদেশে মৃত্যু ন’জনের
Image

২৪ ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনা, উত্তর প্রদেশে মৃত্যু ন’জনের

লখনউ, ৬ এপ্রিল (হি.স.): গত ২৪ ঘন্টার ব্যবধানে পৃথক তিনটি দুর্ঘটনা| উত্তর প্রদেশে অকালেই মৃত্যু হল ন’জনের| পৃথক সড়ক দুর্ঘটনায় ন’জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন| বৃহস্পতিবার রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে| দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের| দুর্ঘটনায় নিহতদের নাম হল, রামনরেশ, বৃজকিশোর এবং বলবীর| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন নরেন্দ্র নামে একজন মোটরবাইক আরোহী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, হাসপাতালে চিকিত্সাধীন অসুস্থ স্ত্রীকে দেখতে বৃহস্পতিবার রাতে মোটরবাইকে চেপে হাসপাতালে যাচ্ছিলেন রামনরেশ ও তাঁর কাকা| হাসপাতালে যাওয়ার সময় কুরিয়াকালা রোডে কান্ত এলাকার সন্নিকটে কৌদা গ্রামের কাছে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনায় গুরুতর আহত হন চারজন মোটরবাইক আরোহী| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার পর রামনরেশ, বৃজকিশোর এবং বলবীরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা| গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন নরেন্দ্র নামে একজন মোটরবাইক আরোহী|
উত্তর প্রদেশে অপর দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে| উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি এসইউভি গাড়ি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, এছাড়াও আহত হয়েছেন পাঁচজন| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৩০ মিনিট হবে, আগ্রা থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি এসএইভি গাড়ি| সৌরিখ থানা এলাকায় আগ্রা-লখনই এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় এসইউভি গাড়িটি| দুর্ঘটনায় নিহতদের নাম হল, অনামিকা শর্মা (৫০), তাঁর ছেলে অমিত (৩২) এবং এসইউভি গাড়ির চালক বিকাশ (২৮)| মৃতদের প্রত্যেকের বাড়ি এলাহাবাদে| জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির দর্শনের পর লখনউ ফিরছিলেন তাঁরা|
উত্তর প্রদেশে তৃতীয় দুর্ঘটনাটি ঘটেছে সম্ভল জেলায়| বৃহস্পতিবার গভীর রাতে সম্ভল জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন দু’জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে পৃথক তিনটি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top