News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে হিংসার ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত মসজিদ ও মাদ্রাসাগুলি মেরামতি করে দেবে সরকার
Image

বিহারে হিংসার ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত মসজিদ ও মাদ্রাসাগুলি মেরামতি করে দেবে সরকার

পাটনা, ৬ এপ্রিল (হি.স.) : বিহারের সমস্তিপুর জেলায় রামনবমী মিছিলকে কেন্দ্র করে হিংসার ঘটনায় যেসব মসজিদ এবং মাদ্রাসা গুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সে গুলিকে পুনরায় তৈরি করে দেবে বিহার সরকার| এর জন্য ইতিমধ্যেই অর্থ মঞ্জুর করেছে নীতিশ সরকার| এছাড়াও, নওয়াদা এবং ঔরঙ্গাবাদে হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে| বিহার সরকারের আবাসন দফতর এর জন্য দুই লক্ষ ১৩ হাজার টাকা মত অর্থ মঞ্জুর করেছে| বিহার সরকার ঔরঙ্গাবাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ বাবদ ২৫ লক্ষ টাকা মঞ্জুর করেছে| পাশাপাশি বিহার সরকার নওয়াদা জেলার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আট লক্ষ ৫০ হাজার টাকা মঞ্জুর করেছে| জানা গিয়েছে, হনুমান জয়ন্তীর ঠিক আগে বিহারের নওয়াদায় বজরংবলীর মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পর হিংসা ঘটনা বেড়ে গিয়েছিল | রামনবমীর পর বিহারের কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায় এবং হিংসার ঘটনা ঘটে| কিন্তু সাধারণ মানুষের সহনশীলতা এবং পুলিশ প্রশাসনের কঠোরতার জন্য সেই হিংসা বেশি দূর ছড়াতে পারেনি|
উল্লেখ্য, রামনবমীর পর প্রশাসনের সক্রিয়তায় জন্য নতুন করে আর কোনও হিংসার ঘটনা ঘটেনি| তবে ভাগলপুরে উত্তেজনার পারদ ঔরঙ্গাবাদ থেকে শুরু করে সমস্তিপুর, নালন্দা, থেকে শুরু করে মুঙ্গের পর্যন্ত পৌছে গিয়েছিল| ঔরঙ্গাবাদে গুলি চালনার ঘটনা ঘটেছিল| পাশাপাশি নালন্দায় পুলিশের ওপর পাথর ছড়ার ঘটনা ঘটেছিল| প্রতিটি জায়গায় পুলিশ শক্ত হাতে উত্তেজনা দমন করেছিল| মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এরআগে বিহার দিবস উপলক্ষে কড়া ভাষায় পরিস্কার জানিয়ে ছিলেন, কিছু মানুষ রাজ্যে উত্তেজনা ছড়াবার জন্য উঠেপড়ে লেগেছে| কিন্তু আমি এরকম হতে দেব না| উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও করা নির্দেশ দিয়ে জানিয়ে ছিলেন, প্রশাসনের তৈরি করা রুট দিয়েই মিছিল অথবা বিসর্জন হবে| তিনি জানিয়েছিলেন এমন কোনও গান বাজানো যাবেনা যাতে উত্তেজনা ছড়াতে পারে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top