News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ৩৯ তম স্থাপনা দিবস, সকল দলীয় সমর্থকদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
Image

বিজেপির ৩৯ তম স্থাপনা দিবস, সকল দলীয় সমর্থকদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার বিজেপি ৩৯ তম প্রতিষ্ঠান দিবস | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে বিজেপি সকল কর্মী সমর্থকদের ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন| কেন্দ্র ছাড়াও ভারতীয় জনতা পার্টি আজ ২১ টি রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান দিবস উদযাপন করবে| বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মুম্বাইয়ে এদিন তিন লক্ষ সমর্থক এবং কর্মীদের সামনে ভাষণ রাখবেন|
এছাড়াও প্রধানমন্ত্রী এদিন বিকেলে ৫ জন সংসদীয় প্রার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলবেন| প্রতিষ্ঠান দিবস উপলক্ষে ইতিমধ্যেই ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত কার্যকর্তাদের অভিনন্দন জানিয়েছেন| বিজেপির তরফ থেকে এক বিবৃতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিডিও কনফারেন্স-এর মাধ্যমে যে পাঁচ লোকসভার নেতাদের সঙ্গে কথা বলবেন সেগুলো হল, নয়াদিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, হিমাচল প্রদেশের হামিরপুর, উত্তর-মধ্য মুম্বাই এবং বিহারের সারণ লোকসভা কেন্দ্র| এই কেন্দ্র গুলোতে যে সাংসদরা রয়েছে, তারা হলেন, মিনাক্ষী লেখি, মনোজ তেওয়ারী, অনুরাগ ঠাকুর, পুনম মহাজন এবং রাজীব প্রতাপ রুডি| বিজেপির প্রকাশ করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এই পাঁচ কেন্দ্রের কয়েক হাজার দলীয় সমর্থকদের সঙ্গে কথা বলবেন| এছাড়াও জেলার সভাপতি এবং তার টিমের সঙ্গে তিনি কথা বলবেন এবং তাদের প্রশ্নের জবাব দেবেন| এছাড়াও তিনি দলের নেতাদের মতামত শুনবেন এবং তার জবাব দেবেন| অন্যদিকে এদিন মুম্বাইয়ে একটি বিশাল সভার আয়োজন করা হয়েছে| জানা গিয়েছে এই সমাবেশে অমিত শাহের উপস্থিতিতে প্রায় তিন লক্ষ সমর্থক উপস্থিত থাকবে| এর জন্য ২৮ টি ট্রেনে এবং ৫ হাজার বাসে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় সমর্থকেরা এই সবাবেশে একত্রিত হবে| এদিনের এই সভার পর অমিত শাহ সাংবাদিক বৈঠক করবেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top