News Flash

  • Home
  • Uncategorized
  • ঝটিকা সফরে গিয়ে জিবি হাসপাতালের অব্যবস্থা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
Image

ঝটিকা সফরে গিয়ে জিবি হাসপাতালের অব্যবস্থা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ আচমকা জি বি হাসপাতাল সফরে গিয়ে নানা অব্যবস্থা প্রত্যক্ষ করলেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ সমস্ত অব্যবস্থা নিয়ে শনিবার বৈঠক করে সমাধান খঁুজে বের করবেন বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, জি বি হাসপাতালের চিকিৎসা পরিষেবা সর্বোচ্চ মানে পৌছানোর সবরকম চেষ্টা করা হবে৷

শুক্রবার রাতে আচমকা স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাকে নিয়ে জি বি হাসপাতাল সফরে যান স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীকে দেখে হাসপাতালের চিকিৎসাকর্মীরা কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন৷ হাসপাতালের ভর্তি রোগীরাও হতবাক হয়ে পড়েন৷

এদিন স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবার বিভিন্ন বিষয় নিয়ে খোজ খবর নেন৷ কারণ, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীকে সাথে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জি বি হাসপাতাল পরিদর্শনে গিয়ে বিভিন্ন বিষয়ে পরিষেবা শুধরানোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন৷ সেই নির্দেশ কতটা পালন হচ্ছে, এদিন তা প্রত্যক্ষ করেন স্বাস্থ্যমন্ত্রী৷ চিকিৎসক এবং নার্সদের কাছ থেকে এদিন স্বাস্থ্য মন্ত্রী চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় জেনে নেন৷ পাশাপাশি সঠিক চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা কোথায় হচ্ছে তাও প্রত্যক্ষ করেন৷ এরই সাথে স্বাস্থ্যমন্ত্রী রোগী এবং রোগীর পরিবারের সাথেও কথা বলেন৷

এদিনের ঝটিকা সফর নিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জি বি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় নানা ত্রুটি বিচ্যুতি রয়েছে৷ রাজ্যে চিকিৎসক ঘাটতি রয়েছে তাও তিনি স্বীকার করেছেন৷ পাশাপাশি চিকিৎসা কর্মীদের ঘাটতির বিষয়টিও মেনে নিয়েছেন৷ তাঁর কথায়, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ঘাটতি থাকা সত্বেও হাসপাতালে সঠিক চিকিৎসা পরিষেবা দিতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে৷ চিকিৎসক এবং নার্সরাও দিনরাত খাটছেন৷ তবুও সন্তোষজনক চিকিৎসা পরিষেবা দেওয়া যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, চিকিৎসা পরিষেবায় বিভিন্ন সমস্যাগুলি তিনি প্রত্যক্ষ করেছেন৷ আগামীকাল স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে সেই সমস্ত সমস্যার সমাধানের পথ খঁুজে বের করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top