News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতী জেলা হাসপাতালে অব্যবস্থা, সুপারকে একহাত নিলেন মন্ত্রী
Image

গোমতী জেলা হাসপাতালে অব্যবস্থা, সুপারকে একহাত নিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ এপ্রিল৷৷ গতকাল রাত সাড়ে সাতটা নাগাদ ঝটিকা সফরে গোমতী জেলা হাসপাতালে যান রাজ্যের পর্যটন, কৃষি ও পরিবহণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিনহ রায়৷ জেলা হাসপাতাল গিয়ে তিনি কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন৷ হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়ে প্রণজিৎবাবু অসন্তোষ প্রকাশ করেন৷ বিশেষ করে ডাক্তার বাবুদের উপস্থিতি, হাসপাতালের পরিচ্ছন্নতা ও হাসপাতালের ভেতরে থাকা ক্যান্টিনের ব্যবস্থাপনা ও পরিষেবার বিষয়ে প্রণজিৎবাবুর রোষানলে পড়তে হয় হাসপাতাল সুপার শিব প্রসাদ চক্রবর্তীকে৷ রুগীদের রান্নার ঘর ও ক্যান্টিনের রান্না ঘরের মধ্যে কোন প্রাচীর না থাকার কারণ জিজ্ঞাসা করেন  সুপারকে৷ তিনি কোন সদত্তর দিতে পারেননি৷ তাছাড়া ক্যান্টিনের নোংরা অবস্থা দেখেও মন্ত্রী উষ্মা প্রকাশ করেন৷ প্রণজিৎ বাবুকে পেয়ে রোগীর আত্মিয়রাও একের পর এক অভিযোগ জানাতে থাকেন৷ তাদের অভিযোগ ক্যান্টিনে পঁচা ভাত ও সব্জি দেওয়া হয়৷ এই অভিযোগের প্রেক্ষিতে প্রণজিৎ বাবু বলেন, এমন হলে ভাত না খেয়ে মিডিয়াকে খবর দেবেন এবং জেলা শাসককে পাঠিয়ে আমি ঐ ভাত পরীক্ষা করে দেখতে বলব৷

এর আগে জেলা হাসপাালে চিকিৎসাধীন বিজেপি কর্মী তাপস দেবকে ও প্রণজিৎ বাবু দেখে আসেন৷ তার স্বাস্থ্যের বিষয়ে ডাক্তারবাবুদের সাথে কথা বলেন৷ প্রণজিৎ বাবু হাসপাতালের আই সি ইউও ঘুরে দেখেন৷ এদিকে তাপস দেবের শয্যার পাশে থাকা অবস্থাতেই হাসপাতালে বিদ্যুৎ চলে যায়৷ অথচ রাস্তায় দক্ষিণ পাশে তখনও বিদ্যুৎ ছিল৷ জরুরী ভিত্তিতে হাসপাতালের বৈদ্যুতিক লাইন সারাই করতে সুপারকে নির্দেশ দেন প্রণজিৎ বাবু৷ হাসপাতালে আয়রন যুক্ত পানীয় জল সরবরাহ হচ্ছে শুনে মন্ত্রী বলেন, আমি আমার এমএলএ ফান্ড থেকে টাকা দিয়ে এখানে পানীয় জলের সুব্যবস্থা করতে চেয়েছিলাম৷ তখন রতন বাবু, মাধব বাবুরা করতে দেয়নি৷ এখন তো করব, এখন কি বলবেন ওরা? আসলে মানুষের উপকার হোক ওরা তা চায়নি৷ নয়তো ওরা আমার ঐ কাজে বাধা দিল কেন? আমাকে তো ধন্যবাদ জানানো উচিৎ ছিল ওদের৷ বলেন, ওসব কথা থাক৷ এম এসের উদ্দেশ্যে প্রণজিৎ বাবু বলেন, ও সব পাল্টান, কয়েক দিনের মধ্যে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী সুদীপ বর্মণ গোমতী জেলা হাসপাতালে আসবেন বলে এমএসকে জানিয়ে দেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top