News Flash

  • Home
  • Uncategorized
  • এবারের কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে ভারতের প্রথম সোনা
Image

এবারের কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে ভারতের প্রথম সোনা

গোল্ডকোস্ট, ৫ এপ্রিল (হি.স.) : কমনওয়েলথ গেমসের শুরু থেকেই ভারতের জয়জয়কার৷ ২১ তম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে প্রথমে পুরুষদের ৫৬ কেজি বিভাগে গুরুরাজের রুপো জয়ের পর মহিলাদের ৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন বিশ্ব চ্যাম্পিয়ন মীরাবাঈ চানু৷ ৮৬ কেজি স্ন্যাচ ও ১১০ কেজি ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৬ কেজি ওজন তুলে সোনা জিতলেন চানু৷ এটি এবারের কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জয়৷ অন্যদিকে এবারের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম একটি পদক জেতেন গুরুরাজ৷ ১১১ কেজি স্ন্যাচ ও ১৩৮ কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলে মোট ২৪৯ কেজি ভার তোলেন কর্নাটকের এই ভারত্তোলক৷
কর্নাটকের পিকাপভ্যান চালকের ছেলে গুরুরাজ কুস্তি দিয়েই খেলোয়াড় জীবন শুরু করেছিলেন৷ পরে ভারত্তোলনে আসেন পেশায় এয়ার ইন্ডিয়ার এই কর্মী৷ ২০১৬ তে দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন কর্নাটকের এই ভারত্তোলক৷ গোল্ডকোস্টে ২৪৯ কেজি ভার উত্তোলন করে রুপো জেতেন গুরুরাজ৷ গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের আনাহিমে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন মণিপুরে ২৩ বছরের চানু৷ ৮৫ কেজি স্ন্যাচের পর ১০৯ কেজি জার্ক করে মোট তিনি ১৯৪ কেজি ভারত্তোলন করেন৷ গোল্ডকোস্টে নিজের পুরনো রেকর্ড ভেঙে ব্যাক্তিগত সর্বোচ্চ ১৯৬ কেজি ভার তোলেন মনিপুরের মেয়ে৷
কমনওয়েলথে তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন মনিপুরের আর এক সোনার মেয়ে বক্সার মেরি কম৷ টুইটে তিনি লেখেন, ‘ ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জয়ের জন্য তোমাকে অভিনন্দন চানু৷’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top