News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যার দায়ে পুলিশ এসআই’র যাবজ্জীবন
Image

স্ত্রী হত্যার দায়ে পুলিশ এসআই’র যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টরকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে আদালত৷ বুধবার পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দিয়েছেন৷ মেলাঘর জগন্নাথবাড়ি এলাকার বাসিন্দা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পরিমল দাসকে স্ত্রী রত্না বর্মন দাসের হত্যার দায়ে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের রায় দিয়েছে আদালত৷

জানা গেছে, ২০০৮ সালের ১৮ মার্চ রাত ১১টা নাগাদ নিজ বাড়িতেই গাছের সাথে বেঁধে স্ত্রীর রত্না বর্মন দাসের শরীরে আগুন লাগিয়ে দেন স্বামী পরিমল দাস৷ ওই মহিলার চিকিৎসার শুনে তাঁর ছেলে মেয়ে ছুটে আসে৷ মহিলার চিৎকারে প্রতিবেশিরাও দৌড়ে আসেন৷ তাঁরা গেইট ভেঙে বাড়িতে ঢুকে ওই মহিলাকে উদ্ধার করেন৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি৷ প্রতিবেশিদের দেখে স্বামী পরিমল দাস পালিয়ে যান৷ জানা গেছে, তিনি থানায় গিয়ে ঘটনার বিবরণ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে৷ সরকারী আইনজীবি জানিয়েছেন, সেদিনের ঘটনার আগেও স্ত্রীকে হত্যার চেষ্টা করেছিলেন পরিমল দাস৷ স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে৷

এই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্ত পরিমল দাসকে মঙ্গলবার দোষী সাবস্ত করেন৷ আজ আদালতে এই মামলার সাজার উপর শুনানি হয়েছে৷ আদালত তাকে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় সশ্রম যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছে৷ সাথে ১০ হাজার টাকা জরিমানাও করেছে৷ অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাবাসের রায় দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top