News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্পের বিকাশ হলেই দেশে কর্মসংস্থান বাড়বে ঃ হাসিনা
Image

শিল্পের বিকাশ হলেই দেশে কর্মসংস্থান বাড়বে ঃ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ এপ্রিল ৷৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ, শিল্পের বিকাশ হলেই দেশে কর্মসংস্থান বাড়বে৷ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে৷ প্রতি বছর শুধুমাত্র এসএমই খাতেই কমপক্ষে ১০ লাখ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ রয়েছে৷ তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে বিভিন্ন দেশের পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ও আধুনিক প্রযুক্তি আয়ত্তকরণের পাশাপাশি পণ্যের গুণগত মানোন্নয়ন সৃষ্টি খুব জরুরি৷ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিকক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ এসএমই মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

প্রধানমন্ত্রীর গলার অবস্থা খারাপের কারণে তিনি সরাসরি বক্তব্য দিতে পারেননি৷ তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে দেয়া হয়৷ প্রধানমন্ত্রী মাইকে দাঁড়িয়ে শুধু বলেন, আমার গলার অবস্থা ভালো নয়৷ এজন্য বক্তব্য দিতে পারছি না দুঃখিত৷ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণারয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহ বক্তব্য রাখেন৷

পাঁচদিনব্যাপী এ মেলার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন৷ মেলায় ২৯৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে৷ এর মধ্যে ৬০ ভাগের বেশি নারীদের প্রতিষ্ঠান৷ এসএমই শিল্পে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজনকে ট্রফি, সার্টিফিকেট ও চেক প্রদান করেন প্রধানমন্ত্রী৷

তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সুরক্ষার মাধ্যমে দেশের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা জাতীয় শিল্পনীতি ২০১৬ তে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে শিল্প উন্নয়নের অন্যতম মাধ্যম হিবেসে গণ্য করেছি৷ আমাদের গৃহীত কর্মসূচির ফলে দেশব্যাপী টেকসই ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের দ্রুত প্রসার ঘটছে, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অগ্রগতির অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে গেছে৷

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে সরকার গঠন করে এখন দেশকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ৷ বিশ্বে এখন বাংলাদেশ মর্যাদাশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে৷ বর্তমানে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ মার্কিন ডলার৷ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে৷ প্রবৃদ্ধির হার বেড়ে ৭ দশমিক ৬৫ শতাংশে উন্নীত হয়েছে৷ বর্তমানে ১৯৯টি দেশে ৭৫০ টি পণ্য রফতানি করা হচ্ছে৷ চলতি অর্থবছরে ৪১ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৷ বাংলাদেশি পণ্যের রফতানির হার বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের সঙ্গে বানিজ্য ঘাটতি কমেছে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে দেশের রফতানি আয় দাঁড়িয়েছে প্রায় ৩৫ বিলিয়ন ডলার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top