News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের শিক্ষায় বেহাল দশা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্রমেই কৌলিণ্য হারাচ্ছে, নামছে মান, দেশের বিশ্ববিদ্যালয়গুলির মার্কশিট প্রকাশ
Image

রাজ্যের শিক্ষায় বেহাল দশা, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্রমেই কৌলিণ্য হারাচ্ছে, নামছে মান, দেশের বিশ্ববিদ্যালয়গুলির মার্কশিট প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ উচ্চ শিক্ষায় রাজ্যের অবস্থা যথেষ্ট উদ্বেগের, সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের প্রদত্ত র্যাঙ্কিংয়ে  তা প্রমাণিত হয়েছে৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ক্রমশ কৌলিণ্য হারাচ্ছে৷ মান ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে৷ সম্প্রতি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকড় দেশের বিশ্ববিদ্যায়গুলির মার্কশিট প্রকাশ করেছেন৷ তাতে দেখা গেছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে ১৯৭তে৷ মোট ২০০টি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট প্রকাশিত হয়েছে৷ ফলে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই ফলাফল যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন বিদ্যার্থীমহল৷

অবশ্য, এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক গতবছরও তালিকার শেষ পর্যায়েই ছিল৷ ২০১৭ সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক ছিল ১৯৬৷ তাতে দেখা যাচ্ছে, এবছর এই বিশ্ববিদ্যালয় আরো খারাপ ফলাফল করেছে৷

গত তিন বছরের র্যাঙ্কিংয়ের তথ্য ঘাটলে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করতে পেরেছিল৷ ওই বছর এই বিশ্ববিদ্যালয় স্কোর করেছিল ৪৯.৮৯ এবং র্যাঙ্ক ছিল ৮৮৷ কিন্তু, ২০১৭ সালেই একলাফে এই বিশ্ববিদ্যালয় গিয়ে পৌছায় র্যাঙ্কিংয়ে ১৯৬তে৷ এবছর আরো একধাপ নীচে নেমে স্থান হয়েছে ১৯৭তে৷

ক্রমশ র্যাঙ্কিংয়ে নীচে নেমে যাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিক্রিয়া জানা যায়নি৷ কিন্তু, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা নিঃসন্দেহে রাজ্যের উচ্চ শিক্ষার বেহাল দশার পরিচয় দিয়েছে৷

শিক্ষাঙ্গনে মুক্তমনের চিন্তার বহিঃপ্রকাশ হবে, তা খুবই স্বাভাবিক৷ রাজনীতি, কৃষ্টি, সংসৃকতি সহ নানা বিষয়ে তর্ক-বিতর্ক, আলোচনা হওয়াও স্বাভাবিক৷ কিন্তু, মূল লক্ষ্য থেকে সরে গেলেই একটি প্রজন্মের ভবিষ্যত অন্ধকারে ডুবে যাওয়াও অস্বাভাবিক কিছু নয়৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিদ্যার চর্চা ব্যতিত অন্য সবকিছুই পাল্লা দিয়ে চলছে৷

শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা খুব সহজ নয়৷ কিন্তু, দূর্নীতিমুক্ত রাখা দুঃসাধ্য বলে মনে হয় না৷ অভিযোগ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্বদ্যিালয়ের মান ক্রমশ খারাপ হওয়ার জন্য ‘দূর্নীতি’ অন্যতম কারণ৷ অবশ্য, অনিয়ম নিয়ে বহু অভিযোগ উঠেছে বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধে৷ সম্প্রতি, ইউজিসি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ অডিটের নির্দেশ দিয়েছে৷ উপাচার্য অঞ্জন বসুর বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে৷

কিন্তু, ছাত্রছাত্রীদের ভবিষ্যত যেখানে সম্পৃক্ত, সেখানে রাষ্ট্রশক্তিকেও সেদিকে নজর দেওয়া খুবই জরুরী৷ এক্ষেত্রে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে সমানভাবে দায়িত্ব নেওয়া উচিৎ ছিল বলে মনে করছেন অভিভাবকমহল৷

বুধবার ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়েও বিরাট ঝামেলা হয়েছে৷ প্রথম সেমিস্টারের ফলাফলে দেখা গেছে প্রায় ৯৫ শতাংশ ছাত্রছাত্রী ফেল বা ব্যাক পেয়েছে৷ এই দায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য সরকারকেও নিতে হবে বলে দাবি উঠেছে৷ অভিভাবকমহলের মতে, শিক্ষা নিয়ে দায়িত্বশীল সরকার এবং শিক্ষাবিদদের কোন আপোষ করা  উচিৎ হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top