News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গাঁজা বাগিচায় নতুন চারা রোপনে ধুম, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

বিশালগড়ে গাঁজা বাগিচায় নতুন চারা রোপনে ধুম, পুলিশ ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ এপ্রিল৷৷ গাঁজা গাছের চারা লাগানোর মরশুম শুরু হচ্ছে জৈষ্ঠ্য আষাঢ় মাসে৷ গাঁজা চাষীরা নতুন করে গোবর ক্রয় করতে শুরু করেছে৷ গাঁজা চাষ করতে প্রচুর গোবর লাগে৷ বিশালগড় মহকুমার যারা গো-পালক রয়েছে তাদের বাড়ী বাড়ী বলেরো গাড়ীর আনা গোনা শুরু হয়েছে৷ বিশালগড় মহকুমার এক শ্রেণীর গোবর ব্যবসায়ী রয়েছে যারা সমস্ত গোবর বেশী দাম দিয়ে গো-পালকদের কাছ থেকে ক্রয় করে নেয়৷ এরপর তারা এই গোবরগুলি গাঁজা চাষীদের কাছে বেশী দামে বিক্রি করে৷ যার কারনে অন্যান্য সব্জি চাষীরা গোবর পায়না এমনই অভিযোগ বিশালগড় মহকুমার পাতা সব্জি চাষীদের৷ সাত থেকে আট মাসের মধ্যে গাঁজা গাছ ফলন দেয়৷ জৈষ্ঠ্য আষাঢ় মাসে চারা রূপন করলে মাগ মাসের মধ্যে ফল পাওয়া যায়৷ কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকা এবং সুতারমুড়া এলাকায় বিভিন্ন প্রান্ত গাঁজা চাষের চিন্তরন ভূমি৷ এই জায়গা গুলিতে শত শত একর জুড়ে তৈরী নতুনি গাঁজার চারা রূপনের কাজ৷ গাঁজা চাষ অত্যন্ত লাভজনক৷ এই গাঁজা চাষের সিজন শুরু হলে শ্রমিক এবং গোবর ও সার সমস্ত কিছু পেতে অন্যান্যচাষীদের কষ্ঠ্য হয়৷ গাঁজা চাষের জমিতে যদি কোন শ্রমিক হাজিরা কাজে যায় তাহলে পায় ৮০০ টাকা৷ আর পাতা সব্জি চাষে যদি কোন শ্রমিক যায় তাহলে যে পায় ৩০০ টাকা৷ এই কারনেই সমস্ত শ্রমিক গাঁজা চাষের মাঠে কাজ করতে দৌড়ায়৷ পুলিশ প্রশাসন যদি গাঁজার নেশার আওতা থেকে বিশালগড় মহকুমাকে মুক্ত করতে চায় তাহলে এখন থেকে তল্লাশি অভিযান চালালে গঁজা াচাষ কমানো যাবে৷ এই শুকনো নেশার হাত থেকে বিশালগড় মহকুমাকে রক্ষা করতে পারবে৷ এই সময়টাই হল গাঁজা খেত নষ্ট করার উপযুক্ত সময়৷ আবার এই সময়টা গাঁজা পাচারের ও উপযুক্ত সময়৷ কারন গত মাগ এবং ফাল্লগুনের গাঁজা গুলি শুকিয়ে ড্রামভর্তি করে এখন থেকে বহিঃরাজ্যে শুরু করা হবে৷ বিশালগড় পাচার এবং আমতলী থানার নাকের ডগায় সামনে দিয়েই এই শুকনো গাঁজা গুলি পাচার করার জন্য নিয়ে যাওয়া হবে৷ এমনই আভাষ মহকুমার গাঁজা পাচার চক্রীদের মধ্যে৷ বিশালগড় পুলিশ প্রশাসন উদ্যোগী হলেই গাঁজা চাষ এবং পাচারের মেরুদন্ড সম্পূর্ণ ভেঙ্গে দিতে পারবে এমনই অভিমত মহকুমার মানুষজনদের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top