News Flash

  • Home
  • Uncategorized
  • রাতভর গুলির লড়াই, ঝাড়খন্ডে এনকাউন্টারে খতম পাঁচ মাওবাদী
Image

রাতভর গুলির লড়াই, ঝাড়খন্ডে এনকাউন্টারে খতম পাঁচ মাওবাদী

লাতেহার, ৪ এপ্রিল (হি.স.) : ঝাড়খন্ডের লাতেহার জেলায় এনকাউন্টারে খতম হল পাঁচ মাওবাদী৷ গুলির লড়াইয়ে আরও কয়েকজন হতাহত হয়েছে বলে জানা গিয়েছে৷ ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে লাতেহার জেলায় মঙ্গলবার গভীর রাত থেকে জেলার সেরেনদাগ জঙ্গলে মাওবাদীদের খোঁজে যৌথ তল্লাশি অভিযান শুরু করে জেলা পুলিশ ও সিআরপিএফ৷ সেই সময় জঙ্গলের অপর প্রান্ত থেকে গুলি চালায় মাওবাদীরা| পাল্টা জবাব দেয় যৌথ বাহিনী৷ তাদের ছোঁড়া গুলিতে পাঁচ মাওবাদী খতম হয়েছে| ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ৷ এখনও অভিযান চলছে বলে জানান জেলার পুলিশ সুপার প্রশান্ত আনন্দ৷

এদিকে, এই ঘটনার ব্যাপারে আইজি (অপারেশন) আশীষ কুমার বত্রা জানিয়েছেন, মৃত মাওবাদীদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে| তিনি জানান, হরহঞ্জ থানার সেরনদাগ জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের এই লড়াইয়ে ১১ টি জেলার সিআরপিএফ জওয়ান অংশগ্রহণ করেছিল|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top