News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-র কাজকর্মে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ প্রত্যেকটি আবেদন
Image

প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-র কাজকর্মে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট, খারিজ প্রত্যেকটি আবেদন

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিএসই-র কাজকর্মে হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট| প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রত্যেকটি আবেদন খারিজ করে দিয়ে বুধবার এমনটাই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত| পাশাপাশি শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, পুনরায় পরীক্ষা নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র সিবিএসই-র|

সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই|সিবিএসই-র আচমকা এই সিদ্ধান্তের জেরে গত কয়েকদিন ধরে পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় রাজধানী| বিক্ষোভের মধ্যেই সিবিএসই-র তরফে ঘোষণা করা হয়, আগামী ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হবে| পুনরায় পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক ও পড়ুয়া| বুধবার প্রত্যেকটি আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা পুনরায় নেওয়া হবে| কিন্তু, নতুন করে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নেওয়া হবে না| যদিও দিল্লি এনসিআর এবং হরিয়ানার স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের খাতা খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছে সিবিএসই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top