News Flash

  • Home
  • Uncategorized
  • নববই শতাংশ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ফেল, রাজপথ অবরোধ করে বিক্ষোভ
Image

নববই শতাংশ পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ফেল, রাজপথ অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজ্যের মর্যাদাপূর্ণ মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় এবং বীরবিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের প্রথম

রাজপথও অবরোধ করেছে ছাত্রছাত্রীরা৷ ছবি নিজস্ব৷

সেমিস্টারের ফলাফল নিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে৷ পথ অবরোধ করে প্রকাশিত ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা৷ রাজ্যের পূর্বতন সরকার মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের চত্বরেই নতুন রাজ্যস্তরীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল৷ মহরাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়রে আয়ু সবেমাত্র এক বছর অতিক্রান্ত হয়েছে৷ এই অবস্থাতেই ইতোপূর্বে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা গুরুত্বপূর্ণ মহাবিদ্যালয়গুলিকে তৎকালীন সরকার এই বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসে৷

পরিকাঠামোহীন রাজ্য বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকেই অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়৷ ঘটনার বিবরণে জানা গেছে, এ বছর বিভিন্ন বিষয়ে প্রথম সেমিস্টারের পরীক্ষা নিয়ে শুরুতেই সমস্যা দেখা দেয়৷ পাঠ্যসূচিতে নেই এমন বিভিন্ন বিষয় পরীক্ষার প্রশ্ণপত্রে চলে আসে৷ এ নিয়ে অসন্তোষ ছিল৷ ফলাফল ঘোষণার পর অনিয়ম এবং ত্রুটি আরও স্পষ্ট হয়ে যায়৷ ঘোষিত ফলাফল অনুযায়ী মর্যাদাপূর্ণ মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয় এবং বীরবিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ে অকৃতকার্যদের হার যথাক্রমে ৯০ এবং ৯৫ শতাংশে এসে দাঁড়ায়৷ যাঁরা পাশ করেছেন তাঁদের কারোর প্রাপ্ত নম্বর ৪০ শতাংশের উপরে নেই৷ মহাবিদ্যালয়ের শিক্ষকদের অভিমত, মার্কশিটে ত্রুটি হয়েছে৷ ত্রুটি সারাইয়েরজন্য বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন জানানো যেতে পারে৷

অন্যদিকে ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রশ্ণপত্র অনভিপ্রেত হলেও ফলাফল এতটা খারাপ হওয়ার কথা ছিল না৷ অনার্স এবং পার্স কোর্সে সকলেরই একই অবস্থা৷ কোনওভাবেই বিষয়গুলি মেনে নেওয়া যাচ্ছে না৷ ছাত্রছাত্রীরা ক্ষোভে মহাবিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথ অবরুদ্ধ করে দিয়েছেন৷

আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে অর্পিতা চক্রবর্তী জানিয়েছেন, তাদের নানাভাবে এখন শান্ত করার চেষ্টা করা হচ্ছে৷ বলা হচ্ছে পাশ করিয়ে দেওয়া হবে৷ কিন্তু ৪০ শতাংশ নম্বর নিয়ে পাশ করলে তা আগামীদিনে কোনও কাজেই আসবে না৷ এভাবে গড়ে পাশ করিয়ে দেওয়া বা ফেল করিয়ে দেওয়ার পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য কাজ করছে৷ দেখা গেছে ইংরেজিতে ৮০ শতাংশের বেশি নম্বর পাওয়ার যোগ্য ছাত্রছাত্রীরা কেউ দশ আবার কেউ একও পেয়েছেন৷ পরীক্ষায় বসে তিন ঘন্টায় তারা কী লিখেছেন তা নিয়েও প্রশ্ণ থাকছে৷ আবার ইনটার্নেলে ১৯ প্রাপ্ত নম্বর কেন সে ক্ষেত্রে যুক্ত হল না তার উপযুক্ত জবাবও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে৷

বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ উপযুক্ত পদক্ষেপ না নিলে ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন৷ তাঁরা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন৷

এদিকে, ফলাফল নিয়ে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী ও টিএসইউ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী৷ সংগঠদ্বয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,  গতকাল এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়৷ ফলাফল প্রকাশে দেখা যায় যে এক বিরাট সংখ্যক ছাত্র ছাত্রী দ্বিতীয় সেমিস্টারে উঠলেও তাদের বিভিন্ন বিষয়ে ব্যাক (ফেল) রয়েছে৷ এই ফলাফল নিশ্চিত ভাবেই আশানুরূপ নয়৷

আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী ও উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সম্পাদকমন্ডলী এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফলের কোন জায়গায় কর্তৃপক্ষের ক্রটি, দুর্বলতা আছে কিনা তা পরীক্ষা করে দেখার দাবী জানাচ্ছি৷ পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যদি তাদের উত্তরপত্র রিভিউ করতে চায় তাহলে অবশ্যই যেন তাদের সেই সুযোগ দেওয়া হয় সেই দাবীও জানাচ্ছি৷

তাছাড়া আমরা ছাত্র ছাত্রীদের নিকট আবেদন রাখব তারা যেন তাদের ফলাফলের বিষয়ে তাদের সুনির্দিষ্ট যুক্তিসঙ্গত দাবী নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর প্রয়োজনে আন্দোলনের পথ বেছে নেয়৷ কোন হটকারী কিংবা উশৃঙ্খল আন্দোলনে যেন তারা না যায় সেই আশাও ছাত্রী ছাত্রীদের কাছে রাখছি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top