News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার আশঙ্কা থেকে হায়দরাবাদে নিষিদ্ধ করা হল ড্রোন
Image

জঙ্গি হামলার আশঙ্কা থেকে হায়দরাবাদে নিষিদ্ধ করা হল ড্রোন

হায়দরাবাদ, ৪ এপ্রিল (হি.স.): ড্রোনে করে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠনগুলি। এমন আশঙ্কা থেকেই হায়দরাবাদের আকাশে যে কোনও ধরণের ড্রোন উড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। এছাড়াও রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে উড়ন্ত অন্যান্য জিনিসের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

প্রশাসন সূত্রে খবর গোয়েন্দা রিপোর্টে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আর এই হামলা সন্ত্রাসবাদীরা রিমোর্ট কন্ট্রোল ড্রোন,প্যারা গ্লাইডার মাধ্যমে চালাতে পারে বলে খবর। এরফলে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি বহু মানুষের জীবনহানির সম্ভাবনা রয়েছে। শহর এবং শহরবাসীর নিরপত্তার জন্য এই ধরণের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ কমিশনারেটের পুলিশ। যে ব্যক্তি বা সংস্থা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে সরকারী সংস্থা এবং বেসরকারী সংগঠন জরিপের কাজের জন্য ড্রোন ব্যবহার করবে তাদেরকে স্থানীয় থানার থেকে যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আগাম ছাড়পত্র নিতে হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top