News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে পাল্টা কটাক্ষ জাভেদ আখতারের
Image

কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে পাল্টা কটাক্ষ জাভেদ আখতারের

মুম্বই, ৪ এপ্রিল (হি.স.): কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদির বিতর্কিত ট্যুইট প্রসঙ্গে এবার পাল্টা কটাক্ষ ছুড়েদিলেন বলিউডের বর্ষীয়ান গীতিকার জাভেদ আখতার। এই প্রসঙ্গে জাভেদ আখতার ট্যুইট করে বলেন, প্রিয় আফ্রিদি, আপনি যদি কাশ্মীরকে শান্তিপূর্ণ দেখতে চান তবে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা যাতে অনুপ্রবেশ করতে না পারে তার উপর নজর দিন পাশাপাশি পাকিস্তান সেনা জঙ্গিদের যে ক্রমাগত মদত দিচ্ছে তা যাতে বন্ধ হয়। সেই বিষয়টি দেখুন। এতে সমস্যার সমাধানের ক্ষেত্রে অনেক উপকার হবে।

প্রসঙ্গত, গত রবিবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এবং অনন্তনাগে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ১৩ জন লস্কর-ই-তৈবা জঙ্গিকে খতম করে ভারতীয় সেনাবাহিনী। আর এতে চটে গিয়ে রীতিমত জঙ্গি স্বপক্ষে সওয়াল করে ট্যুইট করেন পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদি। তিনি নিহত জঙ্গিদের ‘নিষ্পাপ মানুষ’ করে অভিহিত করেছেন।

পাশাপাশি ভারতের কাশ্মীরকে কটাক্ষ করে ‘ভারত অধিকৃত কাশ্মীর’ বলে চিহ্নিত করে আফ্রিদি বলেন, কাশ্মীরে ভারত অত্যাচার চালাচ্ছে। অবিলম্বে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেন তিনি। অন্যদিকে আফ্রিদির এই ট্যুইটের পরে পাল্টা ট্যুইট করেন গৌতম গাম্ভীর। সেখানে আফ্রিদিকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। এই বিষয়ে বুধবার বলিউডের পরিচালক মধুর ভান্ডারকার আফ্রিদি ট্যুইটকে হাস্যকর বলে অভিহিত করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top