News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংসৃকতির হাল ফেরাতে মুখমন্ত্রীর তদারকিতে চালু হচ্ছে ডিএনএস
Image

কর্মসংসৃকতির হাল ফেরাতে মুখমন্ত্রীর তদারকিতে চালু হচ্ছে ডিএনএস

নিজস্ব প্রতনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ রাজ্যের সরকারি দফতরগুলিতে কর্মসংসৃকতির হাল ফেরাতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে৷ সরকারি কর্মচারীদের কর্মস্থলে আসা-যাওয়া এবং তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি থাকবে৷ খোদ মুখ্যমন্ত্রী নিজে বিষয়টির তত্ত্বাবধান করবেন৷ চলতি মাসেই তা কার্যকর হচ্ছে৷ ক্রমান্বয়ে প্রত্যেকটি জেলায় তা বাস্তবায়ন করা হবে৷ প্রযুক্তিকে ব্যবহার করে এই নজরদারী চালাবে রাজ্য সরকার৷

নতুন সরকার গঠনের পর প্রথমে বায়োমেট্রিক ব্যবস্থায় কর্মচারীদের কর্মস্থলে আসা-যাওয়ার বিষয়টি লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু পরবর্তী সময় বিশেষজ্ঞদের পরামর্শ মতো রাজ্য সরকার এবিষয় থেকে পিছিয়ে আসে৷ কারণ বায়েমেট্রিক ব্যবস্থাকেও নানাভাবে প্রভাবিত করা যায় বলে প্রমাণ মিলেছে৷ তাই রাজ্য সরকার অত্যাধুনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ এই অবস্থায় রাজ্য সরকার উচ্চ প্রযুক্তির ডিজিট্যাল নেটওয়ার্ক সিস্টেম চালু করতে চলেছে৷ তাতে কর্মচারীদের দৈনিক হাজিরার পুঙ্খনাপুঙ্খ তথ্য নথিভুক্ত হবে৷

এই সিস্টেমে আধিকারিক ও কর্মীদের অফিসে আসা-যাওয়া এবং কাজে থাকা না-থাকার সমস্ত বিষয়গুলি সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করতে সক্ষম৷ আর এই বিষয়টি আধিকারিকদের সকল স্তরের কর্মচারীদের সেলারি বিলের সঙ্গে যুক্ত থাকবে৷ যাঁরা কার্যালয়ের বাইরে ফিল্ডে কাজ করেন তাঁরাও এই উচ্চ প্রযুক্তির ডিজিটাল নেটওয়ার্কের ব্যবস্থার মধ্যে আসবেন৷

মহাকরণ সূত্রে খবর, মুখ্যমন্ত্রী চাইলে যে কোনও সময় রাজ্যের কর্মচারী ও আধিকারিকদের হালহকিকত তৎক্ষনাৎ জানতে পারবেন৷ মুখ্যমন্ত্রীর কক্ষে একটি বিশেষ ট্যাব বসবে৷ এই ট্যাবের মাধ্যমে কর্মচারী এবং আধিকারিকদের কাছে থাকা ফাইল এবং কতদিন ধরে কোন ফাইল কী কারণে অচল হয়ে পরে আছে তাও জানা যাবে৷ খোদ মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা প্রত্যক্ষ করবেন এবং তাঁর নজরদারিতেই সরাসরি কাজ চলবে৷

চলতি মাসে এই আধুনিক  পদ্ধতি বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে৷ তবে সব জেলায় একই সঙ্গে তা করা যাবে না বলে সূত্রের খবর৷ কিন্তু পর্যায়ক্রমে আটটি জেলার জেলাশাসকের কার্যালয়, মহকুমা শাসকের কার্যালয় এবং বিডিওদের কার্যালয়কেও এর আওতায় আনা হবে৷ সচিবালয়ে শুরুতেই তা বাস্তবায়িত হতে চলেছে৷

সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পেতে বিভিন্ন  কার্যালয়ে এসে যেভাবে হয়রানির স্বীকার হতে হয় তা প্রতিরোধে এই ব্যবস্থা যথেষ্ট কার্যকর হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top