News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিতে ছাত্র-শিক্ষক অনুপাতের সমতা ফেরাতে কঠোর হচ্ছে দপ্তর
Image

এডিসিতে ছাত্র-শিক্ষক অনুপাতের সমতা ফেরাতে কঠোর হচ্ছে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন সুকলগুলিতে পঠন-পাঠন লাটে উঠার পেছনে নিয়ম নীতির অবমাননা অন্যতম কারণ৷ তাই ছাত্র-শিক্ষক আনুপাতিক হারে সমতা ফেরাতে কঠোর হচ্ছে শিক্ষা দপ্তর৷ কারণ, রাজ্য সরকার ডেপুটেশনে এডিসি প্রশাসনকে শিক্ষক দিলেও, সুকলগুলিতে প্রয়োজন অনুসারে সমতা বজায় রেখে তাঁদের নিয়োগ করা হয়নি৷ সূত্রের খবর, রাজ্য সরকার এডিসি’তে ডেপুটেশনে ৩২০৫ জন শিক্ষককে পাঠিয়েছে৷ অথচ, এমন অনেক সুকল রয়েছে যেখানে ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষকের সংখ্যা অনেক বেশি৷ এমন ৮০টি সুকল চিহ্ণিত হয়েছে বলে সূত্রের খবর৷

বর্তমানে রাজ্যে সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের অনুপাত হল ২০:১৷ শিক্ষার অধিকার আইনের নির্দেশিকা মোতাবেক গড়ে ছাত্র-শিক্ষকের অনুপাত হতে হবে ৩০:১৷ রাজ্যে এডিসি এলাকায় সুকলগুলিতে ছাত্র-শিক্ষকের অনুপাত ১০:১৷ সম্প্রতি শিক্ষা দপ্তর এডিসি এলাকার সুকলগুলিতে ছাত্র-ছাত্রীর তুলনায় শিক্ষকের ঘাটতি রয়েছে কিনা, কিংবা শিক্ষকের সংখ্যা বেশি কিনা তা চিহ্ণিত করতে শুরু করেছে৷

সূত্রের খবর, রাজ্য সরকার ৩২০৫ জন শিক্ষক ডেপুটেশনে পাঠিয়েছে এডিসিতে৷ প্রাথমিকস্তরে ২৫৪৪ জন এবং উচ্চ বুনিয়াদীস্তরে ৬৬১ জন ডেপুটেশনে রয়েছেন৷ কিন্তু, তাদের আনুপাতিক হারে নিযুক্ত করেনি এডিসি প্রশাসন৷ শিক্ষা দফতর সূত্রের বক্তব্য, প্রভাব খাটিয়ে অনেক শিক্ষক – শিক্ষিকাই নিজেদের পছন্দ মতো সুকল বাঁছাই করেছেন৷ সেখানে তাদের নিযুক্তি হয়েছে৷ ফলে, ছাত্র-শিক্ষকের আনুপাতিক হার নিয়ে সমস্যা বজায় রয়েছে৷

সূত্রে খবর, রামকৃষ্ণ পাড়া জে বি সুকলে ছাত্র-শিক্ষকের আনুপাতিক হার ৭:৭৷ এদিকে সিপাহীপাড়ায় টিংটাং বাড়ি জে বি সুকলে ছাত্র – শিক্ষকের অনুপাত ১০:১৬৷ সবচেয়ে অবাক করার বিষয় হলো সুনারাম পাড়ায় সাঁচিয়া বাড়ি আশ্রম সুকলের অবস্থা৷ সেখানে ছাত্র-শিক্ষকের অনুপাত ৫০:১৷ অথচ বলরাম চৌধুরী পাড়া জে বি সুকলের ছাত্র-শিক্ষকের অনুপাত ৫,৪৷ তেমনি পূর্ব রামনগর জে বি সুকলের ছাত্র-শিক্ষকের অনুপাত ২৪:১৮ এবং গঙ্গাধন চৌধুরী পাড়ায় শিবদূর্গা চৌধুরী সুকলের ছাত্র- শিক্ষকের অনুপাত ২০:১৪৷ বোধজংনগরে দেবতাবাড়ি জে বি সুকলেও ছাত্র-শিক্ষকের অনুপাত ১৯:১৩৷ অথচ সুবলসিংয়ে মোহনবাড়ি আশ্রম সুকলে ছাত্র – শিক্ষকের অনুপাত ৫০:৩৷

তাতে দেখা গেছে, দুরবর্তী স্থানের সুকলগুলিতে ছাত্র-ছাত্রদের তুলনায় শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কম৷ অথচ আগরতলা থেকে সল্প দূরুত্বে এডিসি এলাকাতে অবস্থিত সুকলগুলিতে ছাত্র-ছাত্রীর তুলনায় আনুপাতিক হারে শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বেশি৷ সূত্রে খবর, এডিসিতে ডেপুটেশনে পাঠানো অধিকাংশ শিক্ষক-শিক্ষিকারাই আগরতলার বাসিন্দা৷ ফলে, প্রভাব খাঁটিয়ে পছন্দ সহি সুকলগুলিকেই তাঁরা বেছে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷

শিক্ষা দফতরের বক্তব্য, রাজ্য সরকার এডিসিকে ডেপুটেশনে যত শিক্ষক-শিক্ষিকা দিয়েছে তাদের ফিরিয়ে আনলে এডিসিতে শিক্ষক সংখ্যক দেখা দেবে৷ ফলে, এডিসিতে সুকলগুলিতে ছাত্র-শিক্ষক সমতা ফেরাতে কঠোর পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দফতর৷ সূত্রের খবর, বুনিয়াদি শিক্ষা দফতর, বিদ্যালয় শিক্ষা দফতর এবং এডিসির শিক্ষা দফতরের কার্যনির্বাহী সদস্যকে নিয়ে শীঘ্রই এই সমস্যা সমাধানে বৈঠক অনুষ্ঠিত হবে৷ সমতা ফেরাতে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন আলোচনা ক্রমে তা স্থির করা হবে৷ শিক্ষা দফতরের বক্তব্য, উপজাতি অধুশিত এলাকায় সুকলগুলিতে পঠন-পাঠন লাটে তোলার পিছনে এডিসি প্রশাসন সম্পূর্ণ রূপে দায়ি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top