News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা, মৃত্যু চারজনের
Image

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে জোড়া দুর্ঘটনা, মৃত্যু চারজনের

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): জম্মু ও কাশ্মীরে পৃথক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চারজনের| পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন একজন| মঙ্গলবার রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটেছে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে| বুধবার সকালে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ডিগডোল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি| রাতের অন্ধকারে পাহাড় থেকে বড়বড় পাথরের চাঁই গাড়ির উপরে এসে পড়ে| দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির আরোহী দু’জন যাত্রী| গুরুতর আহত অবস্থায় তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান একজন|আশঙ্কাজনক অবস্থায় একজন যাত্রীকে রামবানের প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় নিহত যাত্রীর নাম হল, বরাক বিলাল (২৩)| তাঁর বাড়ি শ্রীনগরের ঊমানিয়া কলোনিতে| গুরুতর আহত অবস্থায় রামবানের হাসপাতালে চিকিত্সাধীন দাউদ রশিদ (২২) নামে একজন যুবক|

জম্মু ও কাশ্মীরে অপর দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে| বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরা টাউনের,লাথপোরা এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সদস্য তিনজন যাত্রীর| পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে অবন্তিপোরা টাউনের, লাথপোরা এলাকায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক| সেই সময় দ্রুত গতিতে ছুটছিল একটি প্রাইভেট গাড়ি| নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটি ট্রাকে ধাক্কা মারে| ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন একই পরিবারের তিনজন সদস্য| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সা চলাকলীন মৃত্যু হয় তিনজনেরই| দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top