News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেনশন বেড়ে দশ হাজার
Image

ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেনশন বেড়ে দশ হাজার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল ৷৷ সাংবাদিকদের জন্য ঐতিহাসিক ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এখন থেকে সাংবাদিকদের রাজ্য সরকারের তরফে পেনশন দেওয়া হবে ১০ হাজার টাকা৷ সোমবার প্রেস ক্লাবে সংবর্ধনা সভায় এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী৷ বর্তমানে সাংবাদিকদের পেনশন চালু রয়েছে ১ হাজার টাকা৷

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য অতিথিদের হাতে পুষ্পস্তবক, স্মারক এবং মানপত্র তুলে দেন৷ আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এদিন একটি দাবি সনদও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ এই দাবি সনদের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা ঘোষণা দেন৷ এই অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিক বিশ্বজিৎ শর্মার হাতে ওয়ার্কিং জার্নালিস্ট ওয়েলফেয়ার প্রকল্পে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের লক্ষ্য শক্তিশালী ত্রিপুরা তৈরী করা-বৈভবশালী ত্রিপুরা গড়া৷ আমাদের স্বপ্ণ ও লক্ষ্য ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলা৷ এটা সম্ভব হবে যখন গণতন্ত্রের চারটি স্তম্ভ সমভাবে শক্তিশালী হয়ে কাজ করবে৷ তাহলেই এই দিশা সম্পূর্ণ হতে পারবে৷ সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাবে৷

তাঁর কথায়, আমাদের রাজ্যের সাংবাদিকতায় একটা সুনাম রয়েছে৷ তাই ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এখানকার অনেক সাংবাদিক বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত আছেন৷ তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক মতভেদ রেখে কাজ করতে আমাদের সরকার বিশ্বাসী নয়৷ ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর ইচ্ছা শক্তির আশায় আলোই হচ্ছে এই সরকার৷ এই কথা মন্ত্রিদেরও ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, সাংবাদিকগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে তা পালনেও এগিয়ে আসবেন৷ তিনি বলেন, রাজ্য সরকারের কাজ করার মানসিকতা রয়েছে৷ ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে তৈরি করার লক্ষ্যে যে দিশাতে সরকার কাজ করছে, তাতে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন৷

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার৷ তাঁর কথায়, সাংবাদিক ও সংবাদপত্র রাজনীতিমুক্ত থাকুক৷ পূর্বতন সরকারের আমলে তা সম্ভব হয়নি৷ এদিন তিনি জানান, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশ থেকে এসে প্রেস ক্লাবে বেশ কয়েকজন থাকতেন৷ কি উদ্দেশ্যে তারা প্রেস ক্লাবে থেকেছেন তা খোঁজ নিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন প্রণব সরকার৷ তাঁর আবেদন, কোন সাংবাদিক যাতে আক্রান্ত না হন, তা রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে৷ তাছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সুবল কুমার দে, বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে৷ অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণও উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top