News Flash

  • Home
  • Uncategorized
  • ভাগলপুরের হিংসায় ধৃত অর্জিৎ চৌবের জামিনের আর্জি খারিজ
Image

ভাগলপুরের হিংসায় ধৃত অর্জিৎ চৌবের জামিনের আর্জি খারিজ

পটনা, ১ এপ্রিল (হি.স.) : বিহারের ভাগলপুরের হিংসার ঘটনায় ধৃত কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবের ছেলে অর্জিৎ শাশ্বতর জামিনের আবেদন খারিজ করল আদালত। মঙ্গলবার, শাশ্বতর আবেদন নাকচ করে দেন অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অঞ্জনী কুমার শ্রীবাস্তব।
গত ১৭ মার্চ বিহারের ভাগলপুরের হিংসার ঘটনায় গত রবিবার ১ এপ্রিল আত্মসমর্পণকারি অর্জিৎ শ্বাশত চৌবে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজত রয়েছেন | এর মধ্যে জামিনের আবেদন করেছিলেন তিনি | মঙ্গলবার তার সেই আর্জি খারিজ করল আদালত।এদিন শাশ্বতর আবেদন নাকচ করে দেন অতিরিক্ত প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অঞ্জনী কুমার শ্রীবাস্তব।
হিন্দু নববর্ষ উপলক্ষ্যে গত ১৭ মার্চ বিজেপি, আরএসএস ও বজরং দলের মিছিল বার করা নিয়ে ভাগলপুরে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, এই অশান্তিতে উসকানি দিয়েছেন অর্জিত | তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি । গ্রেফতারি এড়াতে স্থানীয় আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি | তবে শনিবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় ভাগলপুর আদালত । এরপর রবিবার আত্মসমর্পণ করেন তিনি। ওই দিনই তাঁকে ভাগলপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেপাজতে পাঠান ৷ এর মধ্যে জামিনের আবেদন করেন তিনি | মঙ্গলবার তার সেই আর্জি খারিজ করল আদালত।
প্রসঙ্গত, গত ২০১৫ বিধানসভা নির্বাচনে ভাগলপুর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন শাশ্বত। কিন্তু হেরে যান। তাঁর বাবা বক্সারের সাংসদ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top