News Flash

  • Home
  • Uncategorized
  • দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়া হবে না, জানিয়ে দিল সিবিএসই বোর্ড
Image

দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়া হবে না, জানিয়ে দিল সিবিএসই বোর্ড

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়া হবে না, মঙ্গলবার জানিয়ে দিল সিবিএসই কর্তৃপক্ষ| অর্থাত্ দেশের কোথাও হবে না সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা| তবে, দ্বাদশ শ্রেণির অর্থনীতি পরীক্ষা ২৫ এপ্রিলই নেওয়া হবে| সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিএসই| সিবিএসই-র আচমকা এই সিদ্ধান্তের জেরে গত কয়েকদিন ধরে পড়ুয়া বিক্ষোভে উত্তাল হয় রাজধানী| বিক্ষোভের মধ্যেই সিবিএসই-র তরফে ঘোষণা করা হয়, আগামী ২৫ এপ্রিল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির অর্থনীতির পরীক্ষা ফের নেওয়া হবে| তবে, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা ফের কবে নেওয়া হবে, সে বিষয়ে সোমবার রাত পর্যন্ত কিছুই জানা যায়নি|
দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নতুন করে নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনায় বসেন সিবিএসই কর্তারা| মঙ্গলবার বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়, নতুন করে দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নেওয়া হবে না| যদিও দিল্লি এনসিআর এবং হরিয়ানার স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের খাতা খুঁটিয়ে দেখা হবে বলে জানিয়েছে বোর্ড| উল্লেখ্য, গত ২৮ মার্চ দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা নেওয়া হয়| পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে| তবে তাতে পরীক্ষা নেওয়া আটকায়নি| নির্ধারিত সময়ে পরীক্ষা শেষ হয়| ব্যাপারটি নজরে আসে বোর্ডের| এরপরই সিবিএসই-র তরফে জানানো হয়, পুনরায় নেওয়া হবে দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা| বোর্ডের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা| অবশেষে মঙ্গলবার বোর্ডের তরফে জানানো হল, দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়া হবে না|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top