News Flash

  • Home
  • Uncategorized
  • এসসি ও এসটি আইনে আগের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট, রায় পুনর্বিবেচনার আশ্বাস
Image

এসসি ও এসটি আইনে আগের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট, রায় পুনর্বিবেচনার আশ্বাস

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): এসসি ও এসটি আইনে আগের নির্দেশিকা বহাল রাখল সুপ্রিম কোর্ট| মঙ্গলবার পূর্ববর্তী নির্দেশিকায় কোনও স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত| সর্বোচ্চ আদালত জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বিস্তারিত জবাব দিতে হবে কেন্দ্রকে| তবে, আগের নির্দেশিকা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালত গত ২০ মার্চ রায় দিয়েছিল, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের উপর অত্যাচার বন্ধের যে আইন রয়েছে, তা সরকারি কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে| তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না| তফশিলি জাতি ও উপজাতির উপর অত্যাচারের কোনও মামলা দায়ের করার আগে সেই ঘটনা ডিএসপি পর্যায়ের কোনও আধিকারিককে দিয়ে তদন্ত করাতে হবে| এছাড়া এই ঘটনায় অভিযুক্ত কোনও সরকারি আধিকারিককে গ্রেফতারের আগে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে| শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে ২ এপ্রিল, সোমবার ভারত বনধের ডাক দিয়েছিল পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন| সোমবার ভারত বনধে হিংসাত্মক আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন রাজ্যে|
মঙ্গলবার সেই এসসি ও এসটি আইন নিয়ে শুনানিতে শীর্ষ আদালত জানায়, আগের রায় বহাল থাকবে| তবে, আগামী ১০ দিনে তা পুনর্বিবেচনা করবে আদালত| আগামী দু’দিনের মধ্যে আদালতে লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে| সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানান, ‘আদালত এই আইনের বিরুদ্ধে নয়| কিন্তু, আইনের কারণে নিরপরাধ মানুষ যাতে কোনও শাস্তি না পান বা তাঁদের হেনস্থা না হয় তা নিশ্চিত করাই আদালতের উদ্দেশ্য| সাধারণ কর্মচারীদের ভয় দেখানোর জন্য এই আইন ব্যবহার করা বাঞ্ছনীয় নয়| এই আইনটি একটি স্বয়ংসম্পূর্ণ আইন|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top