News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত স্বাস্থ্য পরিষেবা
Image

উদয়পুরে হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট, ব্যাহত স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ উদয়পুর জেলা হাসপাতালে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় চরপম অচলাবস্থার সৃষ্টি হয়েছে৷ বড় ধরনের বিপর্যয়ের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ জানা গেছে, উদয়পুর জেলা হাসপাতালে গত রবিবার থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ৷ হাসপাতালের আইসিইউ থেকে শুরু করে ডায়ালেসিস, সর্বত্রই অচলাবস্থা সৃষ্টি হয়েছে৷ রোগীরা যন্ত্রনা অতিষ্ঠ হয়ে পড়েছেন৷ ঝড়ের প্রকোপে গোমতী জেলায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিদ্যুতের পরিবাহী ব্যবস্থা ভেঙে পড়ায় বিপর্যয় দেখা দিয়েছে৷ অত্যাবশ্যক পরিষেবার জন্য বিদ্যুৎ পরিবাহীর বিকল্প পথের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই লক্ষ্যে কাজ চলছে৷ মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, দ্রুত হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারিত করার জন্য ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top