News Flash

  • Home
  • Uncategorized
  • প্রসবকালে নবজাতকের নাক কেটে ফেললেন চিকিৎসক
Image

প্রসবকালে নবজাতকের নাক কেটে ফেললেন চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ প্রসবের সময় সদ্যজাত শিশুর নাক কেটে ফেলায় ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছে৷ জানা গেছে, দেওয়ানপাশার বাসিন্দা পরিন্দ্র রায়ের স্ত্রী টিংকু নাগ শনিবার রাতে প্রসব যন্ত্রনা নিয়ে ধর্মনগর হাসপাতালে ভর্তি হন৷

রবিবার সকালে হাসপাতালের গাইনোকলজিস্ট ডাঃ অপ্রতি মোহন দেববর্মা ঐ গর্ভবতী মহিলার সিজারিয়ান ডেলিভারি করান৷ ঐ মহিলা পুত্র সন্তানের জন্ম দেন৷ মা ও ছেলেকে হাসপাতালের বেডে নিয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় সদ্যজাত শিশুর নাক দিয়ে রক্ত পড়ছে৷ তাতে ধারণা করা হচ্ছে প্রসবের সময় শিশুর নাক কেটে ফেলেন চিকিৎসক৷ ঘটনা জানাজানি হতেই ঐ মহিলার পরিবারের সদস্যরা হাসপাতালে হৈ চৈ শুরু করেন৷ মুহূর্তের মধ্যে এই ঘটনা হাসপাতালের বাইরে ছড়িয়ে পরে৷

খবর পেয়ে বেশ কয়েকজন উত্তেজিত হয়ে হাসপাতালে চড়াও হন৷ দোষি চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা৷ এরই মাঝে মা ও সদ্যজাত শিশুকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এই ঘটনায় ধর্মনগর থানায় ঐ মহিলার পরিবারের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে৷ খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top