News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে পরশুরাম সেজে সংসদ মাতালেন টিডিপি সাংসদ
Image

অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে পরশুরাম সেজে সংসদ মাতালেন টিডিপি সাংসদ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): প্রতিবাদের অভিনব পন্থার জন্য ইতিমধ্যেই গোটা দেশের নজর কেড়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশেকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সংসদে প্রতিদিন নিত্য নতুন রূপ ধরে আসেন তেলেগু দেশম পার্টি সাংসদ নারামাল্লি শিবপ্রসাদ। কোনওদিন স্কুল ছাত্র সেজে তো কোনওদিন পাশুপালক সেজে গোটা সংসদ চত্বর মাত করে রাখেন তিনি। সম্প্রতি পৌরানিক চরিত্র নারদ মুনি সেজে এসেছিলেন নারামাল্লি শিবপ্রসাদ। সোমবার অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে পৌরাণিক চরিত্র পরশুরাম সেজে আসেন তিনি। তির ধনুক, গেরুয়া বসন এবং লম্বা নকল দাঁড়ি পরে সংসদে এসে টিডিপির বাকি সাংসদদের সঙ্গে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদার দাবিতে সরব হন। অন্ধ্রপ্রদেশের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার নিন্দা করে টিডিপির বাকি সাংসদদের সঙ্গে মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি।
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা না দেওয়ার জন্য বিজেপির সঙ্গে জোট সম্পর্ক ছিন্ন করে বেড়িয়ে আসেন টিডিপি সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে ফেলে দেওয়ার জন্য সংসদে অনাস্থা পেশ করে তার দল। এই ঘটনায় টিডিপির পক্ষ থেকে ক্রমাগত বিক্ষোভ আন্দোলন চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top