News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটন শিল্প ওড়িশাকে পৃথিবীর কাছে তুলে ধরেছে ঃ মুখ্যমন্ত্রী
Image

পর্যটন শিল্প ওড়িশাকে পৃথিবীর কাছে তুলে ধরেছে ঃ মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ এপ্রিল ৷৷ ওড়িশার কৃষ্টি ও সংসৃকতি জগৎ বিখ্যাত৷ এখানকার ওডিসি নৃত্য অতীব সুন্দর৷ এ রাজ্যে রয়েছে পর্যাপ্ত পরিমানে খনিজ সম্পদ ও উন্নত পর্যটন শিল্প৷ পর্যটন শিল্প ওড়িশাকে পৃথিবীর কাছে তুলে ধরেছে৷ এখানকার জগন্নাথ ও কোনার্ক মন্দির বিশ্ববিখ্যাত৷ এই রাজ্যকে দেশের মধ্যে এক শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে ওড়িশাবাসীর একটা ভূমিকা রয়েছে৷ মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব আজ আগরতলার মুক্তধারা হলে ও এনজিসি ত্রিপুরা অ্যাসেট ও ওড়িয়া সমাজ ত্রিপুরার যৌথ উদ্যোগে আয়োজিত উৎকল দিবস এবং ওড়িশা উৎসবের উদ্বোধন করে একথা বলেন৷ প্রদীপ জ্বেলে এই উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৩৬ সালে এ রাজ্য গঠিত হলেও আগে এ রাজ্য পশ্চিমবঙ্গ ও বিহারের অন্তর্ভুক্ত ছিলো৷ যারা এই রাজ্য গঠনে অবদান রেখেছিলেন তাদের প্রতি মুখ্যমন্ত্রী বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ওড়িশা কেবল পুরী ও কোনার্কের জন্য বিখ্যাত নয়৷ বহু কিছুর জন্য ওড়িশা আজ বিখ্যাত৷ জগন্নাথ রথ দেখতে এখানে দুনিয়ার লাখো ভক্তের ভিড় হয়৷ এটাই ওড়িশা, ওটাই ভারত৷ যা চিন, আমেরিকা, ফ্রান্স, জাপান ও রাশিয়ায় দেখা যায় না৷ মুখ্যমন্ত্রী বলেন, গ্রীসের আলেকজান্ডার হোন কিংবা ফ্রান্সের নেপোলিয়ন – তাঁরা বিশ্বজয় করতে চেয়েছিলেন৷ কিন্তু তারা শান্ত হয়নি৷ সম্রাট অশোক ওড়িশার কলিঙ্গ জয় করে শান্তি ও অহিংসার পথে আসেন ও বুদ্ধ ধর্ম গ্রহণ কদ্দেরন৷ মুখ্যমন্ত্রী বলেন, দেশের চার ধাম রয়েছে – কেদারনাথ, দ্বারকা, জগন্নাথ ও রামেশ্বরম৷ আধুনিক ভারতের প্রশাসনেও ওড়িশার বড় ভূমিকা রয়েছে৷ তাই ত্রিপুরা ও ওড়িশাকে এক দিসায় চলতে হবে৷ আমরা ৩ বছরে ত্রিপুরাকে এক নতুন দিশায় নিয়ে যাবো৷ এজন্য আপনাদের আশীর্বাদ চাই৷ এছাড়া বক্তব্য রাখেন ওএনজিসি ত্রিপুরার অ্যাসেট ম্যানেজার জে কে সিংহ রায়৷ স্বাগত ভাষণ দেন উড়িয়া সমাজ ত্রিপুরা সংস্থার সহ-সভাপতি ড শরৎ কুমার দাস৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনেদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী দেব সংস্থার চকাদোলা স্মরণিকার আবরণ উন্মোচন করেন৷ অনুষ্ঠানে সংস্থার সম্পাদক রবীন্দ্র কুমার মহাপাত্র উপস্থিত ছিলেন৷ সভাপতির ভাষণে ওড়িয়া সমাজ ত্রিপুরার সভাপতি বিষ্ণুচরণ পতি সংস্থার বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন৷ তিনি বলেন, সারা দেশে ও বহির্বিশ্বে এই উৎসব প্রতিবছর আয়োজন করা হয়৷ আমরা চাই রাজ্য সরকার পুরীতে একটি ত্রিপুরা ভবন গড়ে তুলুন৷ উদ্বোধনী অনুষ্ঠানের পর আয়োজিত হয় ওড়িয়া সমাজের বর্ণময় সাংসৃকতিক অনুষ্ঠান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top