News Flash

  • Home
  • Uncategorized
  • চব্বিশ ঘণ্টার মধ্যে আবার রেকর্ড গড়ে আরও দামী হল পেট্রল-ডিজেল
Image

চব্বিশ ঘণ্টার মধ্যে আবার রেকর্ড গড়ে আরও দামী হল পেট্রল-ডিজেল

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.) : চব্বিশ ঘণ্টার মধ্যে আবার রেকর্ড গড়ে আবারও বাড়ল পেট্রল-ডিজেলের দাম | দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম পৌঁছাল যথাক্রমে ৭৩.৮৩ টাকা ও ৬৪.৬৯ টাকায়া | কলকাতায় উভয় জ্বালানির দাম বাড়ল যথাক্রমে ১০ পয়সা ও ৯ পয়সা করে |
গত বছরের জুন মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে পেট্রল-ডিজেলের দাম ঠিক হচ্ছে । এই অবস্থায় রবিবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম বেড়ে হয়েছিল ৭৩.৭৩ টাকা । সোমবার আরও ১০ পয়সা বেড়ে তা হল ৭৩.৮৩ টাকা। কলকাতায় রবিবার পেট্রলের দাম লিটার প্রতি ৭৬.৪৪ টাকা ছিল। এ দিন আরও ১০ পয়সা বেড়ে হল ৭৬.৫৪ টাকা । দিল্লিতে রবিবার ডিজেলের দাম ছিল ৬৪.৫৮ টাকা । আজ আরও ৯ পয়সা বেড়ে হয়েছে ৬৪.৬৯ টাকা । চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতায় ডিজেলের দাম ১১ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭.৩৮ টাকা ।
জ্বালানি তেলের দামে দক্ষিণ এশিয়ায় এক নম্বর জায়গায় রয়েছে ভারত। তার উপর নতুন করে দাম বৃদ্ধি। এর ফলে পরিবহণ শিল্পের উপর চাপ আরও খানিকটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোয় তেন উত্পােদন কমছে।এর ফলেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
মনে করা হচ্ছে, কেন্দ্র যদি অবিলম্বে জ্বালানি তেলের উপর অন্তঃশুল্ক না কমায়, তবে সমস্যা আরও জটিল হবে। ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মোট ন’বার পেট্রল, ডিজেলে অন্তঃশুল্ক বাড়িয়েছে মোদী সরকার। কমিয়েছে মাত্র এক বার। তেলমন্ত্রক বারবার অন্তঃশুল্ক কমানোর আর্জি জানালেও, চলতি বছর অরুণ জেটলির বাজেটে তা উপেক্ষিত থেকেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শেষবারের মতো পেট্রল ও ডিজ়েলের দাম আকাশছোঁয়া হয়েছিল। পেট্রলের দাম পৌঁছেছিল ৭৬.০৬ টাকায়। ডিজ়েলের দাম বেড়ে দাঁড়িয়ে হয়েছিল ৬৪.৫৮ টাকা। এখন সে সবকে পিছনে ফেলে দামের নিরিখে নতুন নতুন রেকর্ড করে চলেছে পেট্রল-ডিজেল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026
Scroll to Top