News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অটো দৌরাত্ম্য, দায়ী একাংশ যাত্রীরাও
Image

রাজ্যে অটো দৌরাত্ম্য, দায়ী একাংশ যাত্রীরাও

৷৷ সায়ন্তক চৌধুরী৷৷

বয়স্কা মহিলা অটোতে উঠার জন্য এক পা বাড়াতে অটো চালক বলে উঠলেন—

উইঠেন না মাসী৷

হতভম্ব মহিলা৷ জানতে চাইলেন— কেন বাবা৷

চালক— তিনজনের বেশী নেওয়া যাইবো না৷

অতিরিক্ত যাত্রীবহন বন্ধ করতে পুলিশের অভিযান৷ রবিবার আগরতলা রেল স্টেশনের সামনে তোলা নিজস্ব ছবি৷

মহিলা— আগেতো পিছনে চার-পাঁচজনও নিছ বাবা৷

চালক— হ, নিছি৷ তহন আছিল বাম সরকার৷ অহন অইলো বিজেপি সরকার৷ তিনজনের বেশী লওন যাইতো না৷

মহিলা— আমার অফিসের তাড়া বাবা৷ লেইট অইয়া যাইছে৷

চালক— আমার পুলিশে তাড়া মাসি৷

মহিলা— ভাড়া বেশী দিমু বাবা৷

চালক— পুলিশের তাড়া ক্যাডা খাইবো মাসি?

মহিলা— হঠাৎ কইর্যা ক্যান্ এমুন নিয়ম আইলো?

চালক— বিজেপি সরকারকে জিগান গিয়া৷

চালক অটো হাঁকিয়ে চলে গেল৷ অফিস যাত্রী সেই মহিলা ফের অটো খঁুজতে ব্যস্ত হয়ে পড়লো৷

ইদানিং অটো চালকদের উপর রাজ্যের পরিবহণ দপ্তর কঠোর মনোভাব নেয়াতে চালকরা পড়েছে বিপাকে৷ এতদিন তারা ‘লারেলাপ্পা’ করে চলছিল৷ কেননা, তখন তাদের মাথার উপর ছিল সিট্যু৷ তাই উচ্চ আদালতের রায়কে বুড়ো আঙ্গুল দেখাতেও তারা দ্বিধাবোধ করেনি৷ অটোতে ছয় থেকে সাতজন পর্যন্ত যাত্রী তোলা হত৷ এনিয়ে অটো চালক ও যাত্রীদের মাঝে ঝগড়াও হত৷ হাতাহাতির ঘটনাও ছিল৷ তৎকালীন বামফ্রন্ট সরকারের পরিবহণ মন্ত্রী ছিলেন হেভিওয়েট নেতা মানিক দে৷ তিনিও প্রকাশ্যে অটো চালকদের উচ্চ আদালতের রায় মানতে বলেছিলেন৷ কিন্তু, এ বলাতে তেমন অনুশাসন ছিল না৷ ছিল প্রচ্ছন্ন সহানুভূতির ছোঁয়া৷ ফলে সিট্যু নেতারা উজ্জীবিত হয়ে উঠেছিল৷ মর্জি মাফিক যাত্রী পরিবহণ ছিল অটো চালকদের একচেটিয়া অধিকার৷ কিন্তু বিধিবাম৷ পতন হল বাম সরকারের৷ এলো বিজেপি সরকার৷ রাতারাতি জিরো থেকে হিরো হয়ে গেল বিজেপি৷ নির্বাচনে পরিবহণ মন্ত্রী মানিক দের শোচনীয় পরাজয় হল৷ নতুন পরিবহণমন্ত্রী হলেন বিজেপির প্রণজিৎ সিংহ রায়৷

উল্লেখ্য, ২০১৫ সালে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে উচ্চ আদালত অটোর ভাড়া নির্ধারণ করে অটোর দৌরাত্ম্য রুখতে তৎকালীন রাজ্য সরকারকে নির্দেশ দেন৷ কিন্তু, ওই সময় সেই নির্দেশ তেমন মান্যতা পায়নি৷ বর্তমানে রাজ্য পরিবহণ মন্ত্রী উচ্চ আদালতের সেই নির্দেশকে মান্যতা দিতে উদ্যোগ নেন৷ ফলে দেখা দেয় বিপত্তি৷ এরই মাঝে গোদের  উপর বিষফোঁড়ার মতো অটো চালকদের ঘাড়ে ঝুলছে রোড পারমিট ফতোয়া৷ পয়লা এপ্রিল থেকে এই ফতোয়া কার্যকর হবে বলে পরিবহণ মন্ত্রী জানালেও তা কার্যকর হয়নি৷ অটো চালকদের গলায় আইকার্ড ঝুলানোর কথা বলেছিলেন পরিবহণ মন্ত্রী৷ তাতে লেখা থাকবে রুটের কথা৷ কিন্তু, পয়লা এপ্রিলেও সেই কার্ড অটো চালকদের গলায় ঝুলেনি৷ তবে এটাও সত্য যে, অটো চালকরা তাদের নির্দিষ্ট রুটে গাড়ি না চালিয়ে লাভজনক রুটে গাড়ি চালাচ্ছে সিট্যুর কল্যাণে৷ বর্তমানে নাকি তা আর হচ্ছে না৷ এই বিষয়ে পুলিশকে নাকি দেয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা৷ এতদিন পুলিশ নাকি থাকত চোখ বুজে৷ বর্তমানে নাকি চোখ কান খোলা রাখবে৷ তাই ফাঁকির জো নেই৷ তবুও অনেক চালক তিনের বেশী যাত্রী নিচ্ছে৷ তবে পুলিশের কড়াকড়ি এবং মজদুর সংঘের দাবড়ানি থাকলে চালকরা তিনের বেশী যাত্রী নিতে পারবে না৷ কিন্তু, রুট পারমিটের বিষয়টি তাদের কাছে যেন গলার কাঁটা হয়ে আছে৷ এনিয়ে পরিবহণ দপ্তরের ভাবনা কি তা দপ্তর মন্ত্রীই জানেন৷ তবে একটা অংশের অটো চালক তাদের নির্দিষ্ট রুটে অটো চালালে যে পথে বসবে তা নির্ঘাত বলা যেতে পারে৷ যা আদৌ কাম্য নয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top