News Flash

  • Home
  • Uncategorized
  • ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানাতে অাইনি পরামর্শ স্মিথদের
Image

ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানাতে অাইনি পরামর্শ স্মিথদের

সিডনি, ২ এপ্রিল (হি.স.) : ক্রিকেট থেকে সাময়িক নির্বাসন মেনে নিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানাতে পারেন স্মিথরা৷ কেপটাউনে দক্ষিণ অাফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডের তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে আগামী এক বছর ও ব্যানক্রফটকে আগামী ৯ মাস নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ বোর্ডের আচরণবিধি মেনে শাস্তি কিছুটা শিথিল করার রাস্তা খুঁজছেন তিন তারকাই৷ এবিষয়ে আবেদন করা যায় কি না সেই দিকটাই খতিয়ে দেখছেন স্মিথ-ওয়ার্নারদের আইনি পরামর্শদাতারা৷ অন্তত বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করতে পারেন তাঁরা৷ উল্লেখ্য, অতীতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েও অজি তারকাদের ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার নজির রয়েছে৷ বর্তমান নির্বাচক প্রধান ট্রেভর হন্স নিজেও এমন সুবিধা পেয়েছেন৷
কোনও রকম শুনানি ছাড়াই স্মিথদের শাস্তি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ শুনানিতে দোষী ক্রিকেটাররা হাজির থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতে পারতেন৷ তাছাড়া আচরণ বিধি মেনে শাস্তি দেওয়া হলে আবেদনের সুযোগ পাওয়াও উচিত স্মিথ ওয়ার্নারদের৷ আপাতত সেদিকেই নজর নির্বাসিত তিন ক্রিকেটার৷ শাস্তি ঘোষণার সময় তিন ক্রিকেটারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখার কথা বলা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ইঙ্গিত দিয়েছিল, বিদেশের মাটিতে ঘরোয়া ক্রিকেট খেলা আটকানোর কোনও অধিকার নেই বোর্ডের৷ একারণেই তাঁরা বোর্ডের কাছে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি চেয়ে আবেদন করতে চলেছেন৷ প্রয়োজনে আইনি লড়াইয়ে যেতেও তিন ক্রিকেটার প্রস্তুত বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top