News Flash

  • Home
  • Uncategorized
  • কুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন ভারতীয় নিহত
Image

কুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন ভারতীয় নিহত

কুয়েত সিটি, ২ এপ্রিল (হি.স.) : কুয়েতে দুই কোম্পানি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জনই ভারতীয় । আহত হয়েছেন ২৫ জনের বেশি। আহতদের মধ্য পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কুয়েতের দক্ষিণ অঞ্চলের আল আরতাল রোডে ।সোমবার কুয়েতে অবস্থানরত ভারতীয় হাইকমিশনার আহতদের দেখতে হাসপাতালে এসেছিলেন।
সবাই কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) তে শ্রমিক ছিলেন। বাস দুটি কাজ শেষ শ্রমিক নিয়ে কোম্পানির বিল্ডিংয়ে ফিরছিলেন। একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন। জানা গিয়েছে, রবিবার স্থানীয় সময় রাতে কুয়েতের দক্ষিণাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি তেল উত্তোলনকারী কোম্পানির ১৫ শ্রমিক নিহত হয়েছেন৷ জানা গিয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক ভারতীয় নাগরিকের অবস্থা সঙ্কটজনক। নিহত শ্রমিকরা বুরগান ড্রিলিং কোম্পানির কর্মী ছিলেন বলে জানিয়েছেন খলিল আমির। দেশটির সরকারি মালিকানাধীন কুয়েত অয়েল কোম্পানি বা কেওসি-র আধিকারিক মোহাম্মদ আল বাসরি জানিয়েছেন, নিহতদের মধ্যে সাত জন ভারতীয়, পাঁচ জন মিশরীয় ও তিন জন পাকিস্তানি।কুয়েত অয়েল কোম্পানির তরফে জানানো হয়েছে, চুক্তি ভিত্তিক শ্রমিকদের নিয়ে বাস যাচ্ছিল। বার্গান তৈল ক্ষেত্রের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top